1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

চালু হচ্ছে ঢাকা-শিলিগুড়ি রেল: ভারত যাচ্ছেন কর্মকর্তারা

  • আপডেট টাইম :: রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : ঢাকা থেকে শিলিগুড়ি পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চলাচলের পরিকল্পনা বাস্তবায়নসহ দুই দেশের মধ্যে রেল যোগাযোগ নিয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে ভারত যাচ্ছে বাংলাদেশ রেলওয়ের একটি প্রতিনিধি দল।

রেল মন্ত্রণালয় সূত্র জানায়, প্রতি বছরই এ ধরনের বৈঠক হয়। একটি প্রতিনিধি দল আগামীকাল রোববার (৭ জানুয়ারি) ভারতে যাওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে পিছিয়ে তা আগামী সপ্তাহে নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়িতে এ বৈঠক হবে।

ভারত থেকে বাংলাদেশে চলাচলকারী ট্রেনগুলো পরিচালনা কার্যক্রম নিয়ে এ বৈঠকে আলোচনা হবে। এছাড়া ঢাকা থেকে শিলিগুড়ি যাত্রীবাহী ট্রেন চলাচলের বিষয়গুলো আলোচনা করা হবে। সফরে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মো. শাহীদুল ইসলাম।

আগামী ২৬ মার্চ থেকে ঢাকা-শিলিগুড়ি রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হওয়ার কথা রয়েছে। বিষয়টা মাথায় রেখে কাজ করে যাচ্ছে দুই দেশের কর্মকর্তারা।

এসব বিষয়ে জানতে চাইলে শনিবার সন্ধ্যায় রেলপথমন্ত্রী নুরুল ইসলাম বলেন, বৈঠকে ঢাকা থেকে শিলিগুড়ি পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চলাচল নিয়ে আলোচনা হবে।

প্রস্তুতি সর্ম্পকে জানতে চাইলে তিনি বলেন, করোনা মহামারির কারণে অনেক কাজই বিঘ্ন ঘটেছে। এখনো সব কিছু স্বাভাবিক হয়নি। বিষয়টি যাত্রী সম্পর্কিত, তাই আরও অনেক বিষয় বিবেচনা করতে হবে। তবে এ বিষয়ে আলোচনা করে এগিয়ে রাখতে চাই। ২৬ মার্চই যাত্রীবাহী ট্রেন এ রুটে চলাচল শুরু করা যাবে কি না- তা এখনো নিশ্চিত নয়। এজন্য আরও অপেক্ষা করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com