1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

বাড়ি-দোকান ভাড়া বৃদ্ধি ও ভাড়াটিয়া উচ্ছেদ বন্ধ এবং ফ্রি ভ্যাকসিনের দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম :: সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : ভাড়াটিয়া পরিষদ খিলগাঁও থানা শাখার উদ্যোগে  রোববার (৭ ফেব্রুয়ারি) ১১টায় রাজধানীর খিলগাঁওস্থ গোড়ান নবাবী মোড়ে করোনা মহামারিতে বাড়ি ভাড়া-দোকান ভাড়া বৃদ্ধি ও ভাড়াটিয়া উচ্ছেদ বন্ধ এবং ভাড়াটিয়াদের ফ্রি ভ্যাকসিন দেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে ভাড়াটিয়া পরিষদের কেন্দ্রীয় সভাপতি মোঃ বাহারানে সুলতান বাহার বলেন, “ঢাকাসহ সারাদেশের ভাড়াটিয়ারা আজ নির্যাতিত-নিপীড়িত। করোনা মহামারিতে কোন প্রকার ভাড়া বৃদ্ধি করা যাবে না এবং চুক্তি শেষ বা অন্য কোন অজুহাতে কোন ভাড়াটিয়াকে উচ্ছেদ করা যাবে না। করোনা আক্রান্ত ভাড়াটিয়াদের চিকিৎসার সকল ব্যয় সরকারিভাবে বহন করতে হবে এবং দেশের করোনা ভ্যাকসিন আমদানির পর সকল ভাড়াটিয়াকে অগ্রাধিকার ভিত্তিতে বিনামূল্যে ভ্যাকসিন প্রদান করতে হবে।”
তিনি আরো বলেন, “গত মার্চ’২০২০ থেকে দেশে করোনা ভাইরাসের প্রকোপ শুরুর পর থেকে বিভিন্ন সময় আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি সাধারণ ভাড়াটিয়াদের দুর্ভোগ লাঘবে ভাড়াবৃদ্ধি ও ভাড়াটিয়া উচ্ছেদ বন্ধ করতে। কিন্তু আমাদের দাবির পরও বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে অভিযোগ এসেছে সময় মত ভাড়া পরিশোধ করতে না পারায় অনেক ভাড়াটিয়াকে জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছে। অনেক ভাড়াটিয়ার মূল্যবান জিনিসপত্র কেড়ে নেয়া হয়েছে। অনেককে মারধরও করা হয়েছে। এমনকি নারায়ণগঞ্জে বাড়িওয়ালার হামলায় ভাড়াটিয়ার মৃত্যুর মত মর্মান্তিক ঘটনাও ঘটেছে। খুলনায় বাড়িওয়ালার কারণে ৬ মাসের শিশুর অপমৃত্যু হয়েছে। আমরা ভাড়াটিয়া নির্যাতনের সব ঘটনার সুষ্ঠু তদন্ত চাই এবং দায়ী ব্যক্তিরদের কঠোর শাস্তি দাবি করছি।”
ভাড়াটিয়া পরিষদ খিলগাঁও থানা শাখার সভাপতি তুহিন চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন ভাড়াটিয়া পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খাতুনে জান্নাত ফাতেমা খানম, কেন্দ্রীয় নেতা জামাল সিকদার, খিলগাঁও থানা শাখার সাধারণ সম্পাদক ডা. আক্তার হোসেন খোকন, সদস্য ফৌজিয়া হাসান লিপি, অধ্যক্ষ আবুল কাশেম, আঃ সালাম, মোঃ মিজানুর রহমান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com