1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

ঝিনাইগাতীতে কোভিড-১৯ টিকাদান কার্যক্রম উদ্বোধন

  • আপডেট টাইম :: সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১
মোহাম্মদ দুদু মল্লিক, স্টাফ রিপোর্টার: “মুজিব বর্ষে স্বাস্থ্য খাত, এগিয়ে যাবে অনেক ধাপ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৭ ফেব্রয়ারী) সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী অফিসার রুবেল মাহমুদের সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ জসিম উদ্দিনের সার্বিক তত্তাবধানে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এসএমএ আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফায়েজুর রহমান, ঝিনাইগাতী সদর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ একেএম বেলায়েত হোসেন প্রমুখ।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, এ উদ্বোধনীর মাধ্যমে এই উপজেলায় করোনা প্রতিরোধে ভ্যাকসিন কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু করা হল। ঝিনাইগাতী উপজেলায় এ পর্যন্ত ১৫২ জন ব্যক্তি কোভিড-১৯ টিকা গ্রহণের জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে। এর মধ্যে উদ্বোধনী দিনে ৮০ জনকে টিকা প্রদান করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রথমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ জসিম উদ্দিনকে এবং দ্বিতীয়ত ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফায়েজুর রহমানকে টিকা প্রদানের মধ্য দিয়ে টিকাদান কর্মসূচীর উদ্বোধন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com