1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

আত্মঘাতী ও মেসি-ত্রিনকাওয়ের গোলে জিতলো বার্সা

  • আপডেট টাইম :: সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ লা লিগায় রোববার রাতে জয় পেয়েছে বার্সেলোনা। তারা ৩-২ গোলে হারিয়েছে রিয়াল বেটিসকে। এটা লিগে বার্সার টানা ষষ্ঠ জয়। আর এই জয়ে ২১ ম্যাচ থেকে ৪৩ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান নিয়েছে রোনাল্ড কোম্যানের শিষ্যরা। ১৯ ম্যাচ থেকে ৫০ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

বেটিসের বিপক্ষের এই ম্যাচের সেরা একাদশে নামানো হয়নি লিওনেল মেসি ও ফ্রাঙ্ক ডি ইয়ংকে। তাতে প্রথমার্ধের ৩৮ মিনিটে এটি গোল হজম করে বিরতিতে যায় কাতালানরা। বেটিসের হয়ে ৩৮ মিনিটে গোলটি করেন বোর্জা ইগলেসিয়াস।

বিরতির পর মাঠে নামানো হয় মেসিকে। মাঠে নেমে ৫৯ মিনিটে গোল করে সমতা ফেরান তিনি। এরপর তার সহায়তায় জর্ডি আলবার নেওয়া শট রুখতে গিয়ে বেটিসের রক্ষণভাগের খেলোয়াড় ভিক্টর রুইজ নিজেদের জালেই জড়িয়ে দেন।

অবশ্য তার এই ভুল শোধরানও তিনি। ৭৫ মিনিটে নাবিল ফেকির ফ্রি কিকে হেড দিয়ে বল জালে পাঠান তিনি। তাতে ম্যাচ ফেরে সমতা।

৮৭ মিনিটে বার্সেলোনার নায়ক বনে যান ফ্রান্সিসকো অ্যান্তেনিও ত্রিনকাও। বার্সার জার্সি গায়ে নিজের ১৭তম ম্যাচে এসে প্রথম গোল করলেন তিনি। তাতে বার্সেলোনাও পেল স্বস্তির এক জয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com