1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ফিরেই রেকর্ড গড়া গোলে টটেনহ্যামকে জেতালেন কেইন

  • আপডেট টাইম :: সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ব্রুমউইচ অ্যালবিওনের বিপক্ষে টটেনহ্যাম হটস্পারের একাদশে হ্যারি কেইনের নামটা ছিল অপ্রত্যাশিত। লিভারপুলের বিপক্ষে পাওয়া গোড়ালির চোট নিয়ে আগের দুটি ম্যাচ থেকে ছিটকে যাওয়া ইংলিশ ফরোয়ার্ডকে যে এত তাড়াতাড়ি মাঠে দেখা যাবে, তা ভাবনার বাইরে ছিল। শতভাগ ফিটনেসের প্রমাণ দিয়ে পুরো ম্যাচ খেললেন এবং রেকর্ড গড়া গোল করে টানা তিন ম্যাচ হারের পর দলকে ফেরালেন জয়ে।

লিভারপুল, ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওন ও চেলসির কাছে টানা তিন হারের পর প্রিমিয়ার লিগে দশম জয়ের স্বাদ পেলো টটেনহ্যাম। আজ রোববার ২-০ গোলে ব্রুমউইচকে হারিয়ে টেবিলের নবম স্থান থেকে এক লাফে চেলসি ও অ্যাস্টন ভিলাকে টপকে সাত নম্বরে হোসে মরিনহোর শিষ্যরা। ২২ ম্যাচে ৩৬ পয়েন্ট তাদের। শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির (৪৭) চেয়ে ১১ পয়েন্ট পেছনে এবং চতুর্থ দল লিভারপুল (৪০) তাদের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে।

হতাশাজনক প্রথমার্ধ শেষে বিরতির পর নবম মিনিটে পিয়েরে এমিলি হজবার্গের ক্রস থেকে গোল করেন কেইন। এই গোলে টটেনহ্যামের সর্বকালের শীর্ষ গোলদাতার আসনে যৌথভাবে দ্বিতীয় স্থানে ২৭ বছর বয়সী স্ট্রাইকার।

২০১১ সালে স্পারদের সঙ্গে চুক্তি করার পর সব প্রতিযোগিতা মিলে ৩১৭ ম্যাচ খেলে এখন ২০৮ গোলের মালিক কেইন। ক্লাবের ইতিহাসে এখন তিনি ববি স্মিথের পাশে, তারও একই রেকর্ড। স্পারদের সর্বাধিক গোলদাতা জিমি গ্রিভসের চেয়ে ৫৮ গোল পেছনে কেইন। ১৯৬১ থেকে ১৯৭০ সাল পর্যণ্ত টটেনহ্যামের জার্সিতে ৩৭৯ ম্যাচ খেলে ২৬৬ গোল করেন গ্রিভস।

টটেনহ্যামের জয়ে ফেরার রাতে কেইনের উদযাপনের চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন সন হিউং-মিন। এই মৌসুমে দুজনের নামের পাশেই লিগ গোল ১৩টি। যৌথভাবে শীর্ষে তারা। লিগের এই আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা লিভারপুলের মোহাম্মদ সালাহ (১৫)। মিশরীয় ফরোয়ার্ডের পরেই অবস্থান কেইন-সনের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com