1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

কলাপাড়ায় নবগঠিত মহিপুর থানা ও কুয়াকাটা পৌর বিএনপি’র আহ্বায়ক কমিটি গঠন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় নবগঠিত মহিপুর থানা ও কুয়াকাটা পৌর বিএনপি’র ৩১সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
গত শুক্রবার পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়া ও সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি স্বাক্ষর করে এ কমিটির অনুমোদন করেন। রবিবার কলাপাড়া উপজেলা বিএনপি নতুন এ কমিটির তথ্য নিশ্চিত করেছেন।
নতুন আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ রবিবার স্থানীয় বিএনপি কার্র্যালয় কেন্দ্রীয় বিএনপি’র প্রশিক্ষন বিষয়ক সম্পাদক ও কলাপাড়া উপজেলা বিএনপি’র সংগ্রামী সভাপতি জননেতা আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেনের সাথে ফুলের শুভেচ্ছা ও মতবিনিময় সভায় মিলিত হন।
নবগঠিত এ কমিটিতে মো: জলিল হাওলাদার আহবায়ক ও এ্যাডভোকেট শাহজাহান পারভেজকে সদস্য সচিব ও কুয়াকাটা পৌর বিএনপি’র মো: আ: আজিজ মুসুল্লীকে আহবায়ক ও মো: জসিম উদ্দিন বাবুল ভুইয়াকে সদস্যসচিব করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কমিটি অনুমোদকারী জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবের স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, মেয়াদোত্তীর্ণ হওয়ায় কুয়াকাটা পৌর বিএনপি, মহিপুর, ডাবলুগঞ্জ, ধুলাসার ও লতাচাপলী ইউনিয়ন বিএনপি’র কমিটি বিলুপ্ত ঘোষণা করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আগামী ২ মাসের মধ্যে গঠনতন্ত্র অনুযায়ী ওয়ার্ড, ইউনিয়ন এবং পৌর কমিটির কাউন্সিল সম্পন্ন করার জন্য পরামর্শ দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com