1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

কলাপাড়ায় গাছে বেঁধে যুবককে নির্যাতনের ভিডিও ভাইরাল, আটক ২

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কুয়াকাটায় গাছে বেঁধে এক যুবককে নির্যাতনের আলোচিত ভিডিও ভাইরালের ঘটনায় অভিযোগে ইউসুফ ও ইলিয়াস নামের ২ যুবককে আটক করেছে পুলিশ। রবিবার রাতে ও সোমবার দিনব্যাপী মহিপুর থানার পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতদের তথ্যনুযায়ী কুয়াকাটা পৌরসভার মোথাউপাড়ার ঘটনা স্থান থেকে নির্যাতনের লাঠি ও রশি উদ্ধার করেছে। এসময় রাখাইন পাড়া থেকে দেশীয় মদ ও মদ তৈরির সরঞ্জাম জব্দ করে। ঘটনার ৪ দিনেও নির্যাতনের শিকার রায়হানকে উদ্ধার করতে পারেনি পুলিশ।
স্থানীয় ও নির্যাতিত রায়হানের পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে রায়হান পাশ^বর্তী তালতলী এলাকায় তার শ্বশুরবাড়ি রওয়ান দিয়ে শুক্রবার বিকেলে ফেইসবুকে ভাইরাল হওয়া নির্যাতনের ভিডিও দেখে নিজ পুত্রকে সনাক্ত করেন পিতা আবুল কাশেম। রবিরার রাতেই তিনি ৯ জনের নাম উল্লেখ করে ৪ জনকে অজ্ঞাত আসামি করে মহিপুর থানায় অপহরন মামলা দায়ের করেন তিনি। পুলিশ রাতেই ইউসুফ নামের এক যুবককে আটক করে তার তথ্যের ভিত্তিতে সোমবার দিনভর অভিযান চালিয়ে ইলিয়াস নামের আরো ১ যুবককে আটক করেন। ঘটনাস্থল থেকে নির্যাতনের লাঠি ও রশি উদ্ধার করা হয়। নির্যাতনের শিকার ও নিখোঁজ ওই যুবকের বাড়ি মহিপুর বন্দরে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
মহিপুর থানার ওসি (তদন্ত) মো: মিজানুর রহমান বলেন, আটককৃত ইলিয়াসের তথ্যের ভিত্তিতে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে আলামত উদ্ধার করা হয়েছে এবং আরেক পাশের রাখাইন পাড়া থেকে দেশি মদ তৈরির উপকরণ আটক করা হয়েছে। নিখোঁজ যুবককে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং ২ জনকে আটক করা হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com