1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি বদলিজনিত কারণে শেরপুরে সহকারী কমিশনার মাসুদুর রহমানকে বিদায় চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি, প্রজ্ঞাপন জারি নকলায় মাদকসেবীর জেল ও চার ফার্মেসির জরিমানা সাপের কামড়ে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন

শ্রীপুরে বাসে তরুণী ধর্ষণ, চালক গ্রেপ্তার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১

গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে বাসে এক তরুণীকে ধর্ষণের মামলায় ফারুক হোসেন (৩০) নামের এক চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ওসি খন্দকার ইমাম হোসেন।

তিনি জানান, গতকাল রোববার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ওই তরুণী ফারুককে আসামি করে শ্রীপুর থানায় মামলা করেন। এছাড়া স্বামী সোহেল রানার (২৪) বিরুদ্ধে ধর্ষণের সহায়তার অভিযোগ করেছেন বলেও জানান তিনি।

গ্রেপ্তারকৃত ফারুক কিশোরগঞ্জ সদর উপজেলার হযরত নগর গ্রামের আবুল হাসেমের ছেলে। তিনি স্থানীয় একটি কারখানার শ্রমিক আনা-নেওয়ার কাজ করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনির হোসেন বলেন, ‘তিন মাস আগে স্থানীয় কারখানার শ্রমিক সোহেল রানার সাঙ্গে মেয়েটির বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামীর সঙ্গে উপজেলার চন্নাপাড়া এলাকায় ভাড়া থাকতেন।

‘গত শনিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মেয়েটির সঙ্গে তার স্বামীর ঝগড়া হয়। ঝগড়ার পর ফারুকের সঙ্গে স্ত্রীকে বাবার বাড়ি পাঠিয়ে দেন সোহেল। পথে শ্রীপুরের কাওরাইদ এলাকায় বাসের ভেতরে মেয়েটিকে ধর্ষণ করে ফারুক। রাত আড়াইটার দিকে মেয়েটিকে তার বাবার বাড়িতে পৌঁছে দিতে গেলে স্থানীয়রা ফারুককে আটক করে পুলিশে খবর দেয়।”

তিনি জানান, মামলার পর ফারুকের গাড়ি জব্দ করা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য মেয়েটিকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক‌্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com