1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

খাগড়াছড়িতে বাড়িতে আগুন, প্রভাষকের মৃত্যু

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে বাড়িতে লাগা আগুনে দগ্ধ হয়ে মাওস্রিজিতা দেওয়ান নামে এক প্রভাষকের মৃত্যু হয়েছে। সোমবার (৮ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে জেলা সদরের কলেজপাড়ার বাড়িতে আগুন লেগে তার মৃত্যু হয়।

নিহত মাওস্রিজিতা দেওয়ান খাগড়াছড়ি ইসলামিয়া আলিম মাদ্রাসার বাংলার প্রভাষক ছিলেন।

নিহতের বাবা ম্যাকাঞ্জ দেওয়ান জানান, রাত ১১টার দিকে হঠাৎ আগুন দেখে বাড়ির অন্যরা বের হতে পারলেও মাওস্রিজিতা আটকা পড়ে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তার মরদেহ উদ্ধার করে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক দিদারুল আলম বলেন, খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি বলে জানান এই কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com