1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি বদলিজনিত কারণে শেরপুরে সহকারী কমিশনার মাসুদুর রহমানকে বিদায় চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি, প্রজ্ঞাপন জারি নকলায় মাদকসেবীর জেল ও চার ফার্মেসির জরিমানা সাপের কামড়ে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন

কিশোরগঞ্জে কারাগারে বন্দির হামলায় বন্দি নিহত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ জেলা কারাগারে ধর্ষণ মামলার এক বন্দির হামলায় আব্দুল হাই নামে এক বন্দি নিহত হয়েছেন। জেল সুপার মো. বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জেল সুপার বলেন, মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) ভোরে কারাগারের মধ্যে এ ঘটনায় জাহাঙ্গীর নামে আরেক বন্দি আহত হয়েছেন। তাকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত আব্দুল হাই কিশোরগঞ্জ সদরের শিমুলহাটি গ্রামের ইসরাইল মিয়ার ছেলে। হামলাকারী ধর্ষণ মামলায় বন্দি মো. সাইদু মিয়া তাড়াইল উপজেলার মাইজহাটি গ্রামের বাসিন্দা বলে জানান তিনি।

জেল সুপার বজলুর রশিদ বলেন, বিভিন্ন মামলায় গ্রেপ্তার পাঁচজন বন্দি কিছুটা মানসিক ভারসাম্যহীন হওয়ায় তাদের ১১নং সেলে রাখা হয়েছিল। ভোর ৪টার দিকে মো. সাইদু মিয়া সেলের বাথরুমের দরজার কাঠ ভেঙে হাই ও জাহাঙ্গীরকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক আব্দুল হাইকে হাইকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আইজি প্রিজন ও জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনার পর পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফুল আলম কারাগার পরিদর্শন করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com