1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

এফএ কাপের কোয়ার্টার ফাইনালে ম্যানইউ

  • আপডেট টাইম :: বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১

স্পোর্টস ডেস্ক : এভারটনের সঙ্গে প্রিমিয়ার লিগে ৩-৩ গোলে ড্রর পর জয়ে ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। মঙ্গলবার অতিরিক্ত সময়ে যাওয়া ম্যাচে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে টানা সপ্তমবার এফএ কাপের কোয়ার্টার ফাইনালে তারা। একই দিন বোর্নমাউথ ২-০ গোলে বার্নলিকে হারিয়ে শেষ আটে উঠেছে।

ওল্ড ট্র্যাফোর্ডে প্রাণহীন পঞ্চম রাউন্ডের এই ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটে অল্প কয়েকটি সুযোগ পায় দুই দল। কিন্তু স্কট ম্যাকটমিনের সৌজন্যে স্বস্তির জয় পায় ম্যানইউ। ৯৭তম মিনিটে মার্কাস র‌্যাশফোর্ডের বানিয়ে দেওয়া বলে নিচু শটে গোল করেন ৭৩ মিনিটে বদলি নামা এই মিডফিল্ডার।

ম্যাচ শেষে ম্যানইউ কোচ উলা গুনার সুলশার বলেছেন, ‘আমরা শেষ দিকে ১৫ কিংবা ১৭টি শট নিয়েছিলাম, কিন্তু আমাদের আরও নিখুঁত হতে হতো। আগেই ম্যাচ শেষ করা উচিত ছিল আমাদের এবং খেলা শেষ করতে হতো ৯০ মিনিটের মধ্যে। কিন্তু তেমন কিছু হয়নি। আমাদের আরও ভালো ফলের প্রয়োজন ছিল। আগের ম্যাচে এভারটনের কাছে হারানো আত্মবিশ্বাস ফিরে পেতে তা দরকার ছিল।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com