1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

বার্সাকে পেছনে ফেলে দুইয়ে রিয়াল

  • আপডেট টাইম :: বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১

স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদ গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট পেয়ে লা লিগা শিরোপা জয়ের আশা বাঁচিয়ে রাখলো। মঙ্গলবার রাতে গেতাফেকে ২-০ গোলে হারিয়েছে তারা। করিম বেনজেমা ও ফার্লান্দ মেন্দির গোলে টানা দ্বিতীয় জয় পেলো গত আসরের চ্যাম্পিয়নরা।

লেভান্তের কাছে হারের পর উয়েস্কার বিপক্ষে জয়ে ফিরেছিল রিয়াল। সেই ধারা অব্যাহত রেখে মাদ্রিদ ক্লাব টপকে গেলো বার্সেলোনাকে (৪৩)। তাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৪৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল। দুই ম্যাচ কম খেলে শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদ (৫১) পাঁচ পয়েন্টে এগিয়ে। টানা আট ম্যাচ জয়ের পর সোমবার রাতে ২-২ গোলে সেল্তা ভিগোর সঙ্গে ড্র করে রিয়ালের নগরপ্রতিদ্বন্দ্বী।

গোলমুখের সামনে থেকে কাসেমিরোর তাড়াহুড়ো করে নেওয়া শট ক্রসবারের উপর দিয়ে চলে যায়। পরে বেনজেমার হেড লাগে ক্রসবারে। ফরাসি ফরোয়ার্ডের একটি দুর্বল শট ঠেকান গেতাফে গোলরকিপার। তাতে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য স্কোরে।

দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬০ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া ভিনিসিউস জুনিয়রের ভাসানো বল থেকে হেডে লক্ষ্যভেদ করেন বেনজেমা। ৬ মিনিট পর ডান প্রান্ত থেকে মার্সেলোর বাড়ানো বল জালে ঠেলে দেন ফরাসি লেফট ব্যাক মেন্দি।

এই জয়ে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার কথা বললেন বেনজেমা, ‘এই জয় আমাদের অনেক আত্মবিশ্বাস দিয়েছে। আমি মনে করি আমরা আমাদের সেরাটা ফিরে পাওয়ার পথে।’ এবার আতলেতিকোকে টপকে যাওয়ার স্বপ্ন দেখছেন কি না প্রশ্নে জিদানের উত্তর, ‘কোনও কিছুই পাল্টাবে না। আমরা আমাদের কাজটা করবো। এখনও ৫১ পয়েন্ট বাকি। আমরা এভাবেই এগিয়ে যাবো, এক সপ্তাহ আগেও একই কথা বলেছিলাম। আমাদের লড়াই করতে হবে, বিশ্রামের চিন্তা ঝেড়ে ফেলতে হবে। এটা দারুণ জয়, টানা দুটি। আমাদের প্রয়োজন ছিল।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com