1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নালিতাবাড়ীতে গর্তে বালুচাপায় শ্রমিক নিখোঁজ, উদ্ধার তৎপরতা চলছে

  • আপডেট টাইম :: বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পাহাড়ি নদী চেল্লাখালী থেকে অবৈধভাবে বোরিং করে বালু উত্তোলনকালে বালুচাপায় রিপন মিয়া (৩৫) নামে এক বালু শ্রমিক নিহত হয়েছে। বুধবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার ভারত সীমান্তবর্তী বুরুঙ্গা পোড়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, প্রশাসনের নিষেধ সত্বেও নদী তীরবর্তী সমতল বোরিং করে বালু উত্তোলন করছিল স্থানীয় মাজম আলী নামে এক বালু ব্যবসায়ী। সন্ধ্যা সাতটার দিকে প্রায় ৩০ ফুট গভীর থেকে বালু উত্তোলনকালে গর্তের পাড় ধ্বসে ভূ-গর্ভে চাপা পড়ে বালু শ্রমিক রিপন মিয়া। পরে তড়িঘড়ি করে অন্য শ্রমিকরা তাকে উদ্ধারে ব্যর্থ হয়। আটটার দিকে বালু শ্রমিক রিপন চাপা পড়ার বিষয়টি প্রকাশ হয়ে পড়ে। রাত নয়টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত গর্তের পানি অপসারণ করে নিহত শ্রমিক রিপনকে উদ্ধারের চেষ্টা চলছিল। রিপন পার্শ্ববর্তী আন্দারুপাড়া গ্রামের হরমুজ আলীর ছেলে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আজাদ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নদীর তীরে গভীর গর্ত খুঁড়ে বালু উত্তোলন করায় এ দুর্ঘটনা ঘটেছে। এখনও পর্যন্ত (রাত নয়টা) চাপা পড়া মরদেহের সন্ধান পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com