1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

মুক্তিযোদ্ধাদের খেতাব কেড়ে নেওয়া বঙ্গবন্ধুকে অবমাননার সামিল : সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : সাবেক রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহামনের স্বাধীনতা পদক প্রত্যাহারের পর এবার তাঁর ‘বীর উত্তম’ খেতাবও বাতিল হচেছ মর্মে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। বাংলাদেশ কল্যাণ পার্টি এ সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। বাংলাদেশ কল্যাণ পার্টি মনে করে আল জাজিরার  প্রতিবেদন থেকে মানুষের দৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য তথা রাজনৈতিক হীন স্বার্থ চরিতার্থ করার জন্য এধরনের জঘন্য সিন্ধান্ত গ্রহন করা হয়েছে। এ ধরনের জঘন্য সিদ্ধান্ত সার্বিক ভাবে দেশের সকল রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের জন্য অপমানজনক ও অবমাননাকর। সরকারের এধরনের জঘন্য অপচেষ্টা কোনদিনই সফল হবে না।

উল্লেখ্য, মুক্তি যোদ্ধারা দেশের স্বাধীনতা নিশ্চিত করার লক্ষে নিজের জীবনের ঝুকি নিয়ে স্বপ্রনোদিত হয়ে মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করেছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযোদ্ধাদের অবদানের গুরুত্ব যথার্থই অনুধাবন করেছিলেন। সে কারনেই মুক্তিযোদ্ধাদের ত্যাগের স্বীকৃতি স্বরুপ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে স্বাধীনতা যুদ্ধের বীর সেনানীদের বিভ্ন্নি খেতাবে ভূষিত করেছিলেন। এখন যদি রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য বীর মুক্তিযোদ্ধাদের খেতাব কেড়ে নেওয়া হয়, তবে সেটা হবে কার্যতঃ বঙ্গবন্ধুকে অবমাননার সামিল।

অতএব বাংলাদেশ কল্যাণ পার্টি দৃঢ় ভাবে বিশ্বাস করে বঙ্গবন্ধুর সম্মান ও মর্যাদা অক্ষুন্ন রাখার জন্যই তার সিদ্ধান্ত সমূহ বহাল রাখা একান্ত অপরিহার্য। আশা করি সরকার বিষয়টির গুরুত্ব অনুধাবন করবে এবং বঙ্গবন্ধুর সিদ্ধান্ত বহাল রাখবে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব কেড়ে নেওয়া থেকে বিরত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com