1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত শেরপুরে বৃক্ষরোপণ, স্কুল ড্রেস-ক্রীড়া সামগ্রী বিতরণ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত নেপাল-চীন সীমান্তে বন্যা: ১৫০০ নিখোঁজ, ৮০০ জনই বিদেশি দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস ঢাকার ৩ বস্তির আধুনিকায়নে ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে চীন নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক সংসদে সরকারদলীয় এমপিদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

‘প্রধানমন্ত্রীকে নোয়াখালী-ফেনীর অপরাজনীতির কথা বলেছি’

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১

নোয়াখালী: নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, আমি দলের বাইরে কিছু করতে পারব না। জননেত্রী শেখ হাসিনার সঙ্গে আমার কথা হয়েছে। উনাকে নোয়াখালী-ফেনীর অপরাজনীতির কথা বলেছি।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় শপথ শেষে চট্টগ্রাম থেকে ফেরার পর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবদুল কাদের মির্জা বলেন, ‘উনি (প্রধানমন্ত্রী) বলেছেন উনি দেখবেন। এজন্য নেত্রীর প্রতি সম্মান প্রদর্শন করে সকালে আমার গাড়ি বহরে হামলার জের ধরে ঘোষিত হরতালসহ সব কর্মসূচি প্রত্যাহার করে নিচ্ছি। আমি আশা করি, নেত্রী যেহেতু প্রতিশ্রুতি দিয়েছেন আমি দেখব, এর বাইরে আমি কি কিছু বলতে পারি? নেত্রীর বাইরে আমাদের কি কোনো অস্তিত্ব আছে? আজকে আমরা দেখতে চাই নেত্রী আমাদের জন্য কী করেন।’

এসময় কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর এবিএম ছিদ্দিক, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম পাশা চৌধুরী রুমেল প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com