1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

রাতের আঁধার কাটতেই মিয়ানমারের রাজপথে সেনাবিরোধী বিক্ষোভ

  • আপডেট টাইম :: রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : রাতের আঁধার কাটতে না কাটতেই রোববার মিয়ানমারের গুরুত্বপূর্ণ শহরের রাজপথগুলোতে সামরিক অভ্যুত্থান বিরোধী বিক্ষোভকারীরা অবস্থান নিয়েছে। গত এক দশকের মধ্যে দেশটিতে এটি সবচেয়ে বড় বিক্ষোভ সমাবেশ ছিল বলে জানিয়েছে রয়টার্স।

১ ফেব্রুয়ারি মিয়ানমারের নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। ক্ষমতাসীন দলের নেতা অং সান সু চিকে বন্দি করা হয়। অভ্যুত্থানের কয়েক দিন পর সু চির মুক্তি ও সেনা শাসন অবসানের দাবিতে দেশটিতে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভে পুলিশের চালানো গুলিতে গুরুতর আহত হয়েছে এক নারী। বৃহস্পতিবার পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছে বেশ কয়েক জন বিক্ষোভকারী। বিক্ষোভ ঠেকাতে সেনাবাহিনী পাঁচ জনের বেশি জড়ো হওয়া নিষিদ্ধ ঘোষণা করেছে। এছাড়া নৈশকালীন কারফিউ জারি করা হয়েছে।

গৃহবন্দি নেতা অং সান সু চির মুক্তির দাবিতে প্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা দেশের বৃহত্তম নগরী ইয়াঙ্গুনে সাদা পোশাক পরে এবং হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করেছে। নগরীর অন্যান্য এলাকায় বিক্ষোভকারীরা ‘রাতে অপহরণ বন্ধ করো’ স্লোগান দিয়েছে। বিক্ষোভকারীদের প্রতি সংহতি জানিয়ে মহাসড়কে চলাচলকারী বাসগুলো নগরীর শহর প্রদক্ষিণ করেছে এবং হর্ন বাজিয়েছে।

রাজধানী নেপিদুতে মোটরসাইকেল ও গাড়ির র‌্যালিতে করে প্রতিবাদ জানানো হয়েছে। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় উপকূলীয় শহর দাউইতে একটি ব্যান্ড ড্রাম বাজিয়েছে। কাচিন রাজ্যের ওয়াইম এলাকায় ইরাবতি নদীর তীরে বিক্ষোভকারীরা পতাকা মিছিল করেছে এবং বিপ্লবী গান গেয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com