1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

নালিতাবাড়ীতে ভ্যালেন্টাইন ডে পালন করতে গিয়ে পরকীয়া প্রেমিকযুগল অবরুদ্ধ

  • আপডেট টাইম :: রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে রাতের আঁধারে পরকীয়া করতে গিয়ে প্রেমিকযুগল এলাকাবাসীর হাতে অবরুদ্ধের ঘটনা ঘটেছে। ১৩ ফেব্রুয়ারি শনিবার দিবাগত রাতে উপজেলার কাকরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ওই গ্রামের জনৈক ব্যক্তির স্ত্রী রেখা বেগম (২৭) পার্শ্ববর্তী গ্রামের মাসুদ রানা (২৮) নামে অপর এক অবিবাহিত যুবকের সাথে গত প্রায় এক বছর যাবত পরকীয়ায় জড়িয়ে পড়ে। সুযোগ বুঝে তারা প্রায়সই গোপনে দেখা-সাক্ষাত এমনকি অভিসারে যেতো। বিষয়টি রেখার শ্বশুরবাড়ির লোকজন টের পেলে হাতেনাতে ধরার অপেক্ষায় থাকে। একপর্যায়ে ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের বিশেষ সাক্ষাত করতে আগের দিন শনিবার দিবাগত রাতে প্রেমিকযুগল স্থানীয় এক কৃষকের লাউ ক্ষেতে যায়। এসময় আগে থেকেই ওঁৎ পেতে থাকা রেখার শ্বশুরবাড়ির লোকজন লাউ ক্ষেতে গিয়ে উভয়কে হাতেনাতে ধরে আটক করে রাখে। এ খবর ছড়িয়ে পড়লে শতশত মানুষ ভির জমায় অবরুদ্ধ যুগলকে দেখতে। রবিবার পর্যন্ত এ বিষয়ে পারিবারিকভাবে কোন সুরাহা না হওয়ায় এলাকাবাসীর প্রতিবাদের মুখে পুলিশ প্রেমিক মাসুদকে থানায় নিয়ে আসে। এ বিষয়ে রেখাকে বাদী করে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com