1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

আর্সেনালের জয়ের রাতে পয়েন্ট হারিয়েছে ম্যানইউ

  • আপডেট টাইম :: সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে আর্সেনাল। তারা ৪-২ গোলে হারিয়েছে লিডস ইউনাইটেডকে। আর্সেনালের জয়ের রাতে পয়েন্ট হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। তারা ১-১ গোলে ড্র করেছে ওয়েস্টব্রুমের সাথে।

ঘরের মাঠে ওয়েস্টব্রুম ২ মিনিটেই লিড নেয়। এ সময় এমবায়ে দিয়াগনি গোল করে এগিয়ে নেন দলকে। বিরতিতে যাওয়ার আগে (৪৪ মিনিটে) ব্রুনো ফার্নান্দেসের গোলে সমতা ফেরায় ম্যানইউ। এই সমতা বাকি সময়ে আর ভাঙেনি। তাতে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় ওলে গুনার শুলসারের শিষ্যদের।

এই ড্রয়ে ২৪ ম্যাচ থেকে ৪৬ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান নিয়েছে ম্যানইউ। সমান ম্যাচ থেকে ১৩ পয়েন্ট সংগ্রহ করে ওয়েস্টব্রুম রয়েছে পয়েন্ট টেবিলের ১৯তম স্থানে।

এদিকে আর্সেনালের ৪-২ ব্যবধানের জয়ে হ্যাটট্রিক করেছেন পিয়েরে এমরিক আউবেমেয়াং। তিনি ম্যাচের ১৪, ৩১ ও ৪৭ মিনিটে গোল তিনটি করেন। ৪৫ মিনিটে অপর গোলটি করেন হেক্টর বেলেরিন।

বিরতির পর দুটি গোল শোধ দেয় লিডস। ম্যাচের ৫৮ মিনিটে পাসকাল ও ৬৯ মিনিটে হেল্ডার কস্তা গোল করেন। কিন্তু এই গোল দুটি হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না।

এই জয়ে ২৪ ম্যাচ থেকে ৩৪ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের দশম স্থানে রয়েছে আর্সেনাল। ২৩ ম্যাচ থেকে ৩২ পয়েন্ট নিয়ে লিডস রয়েছে ১১তম অবস্থানে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com