1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

সহজ জয়ে বার্সাকে পেছনে ফেললো রিয়াল

  • আপডেট টাইম :: সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১

স্পোর্টস ডেস্ক : লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে দারুণ জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। এর আগে শেষ দেখায় বাজে অভিজ্ঞতা হলেও এবার জয় পেতে কোনো বেগ পেতে হয়নি জিনেদিন জিদানের শিষ্যদের।

রোববার রাতে আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে  ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। এই ম্যাচসহ টানা তিন জয়ে প্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আসে লস ব্লাঙ্কোসরা।

২৩ ম্যাচে ১৫ জয়ে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৪৯। ১ ম্যাচ কম খেলে ৩ পয়েন্ট কমে তৃতীয় স্থানে আছে বার্সেলোনা। ২১ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে অ্যাটলেটিকো মাদ্রিদ।

রিয়ালকে ম্যাচের শুরুতেই এগিয়ে দেন দলটির ফরাসি তারকা করিম বেনজেমা। ১২ মিনিটে টনি ক্রুসের সহায়তায় ২০ গজ দূর থেকে নিচু শটে ভ্যালেন্সিয়ার জালে বল জড়ান তিনি।

দারুণ খেলতে থাকা রিয়াল দ্বিতীয় গোল পায় বিরতিতে যাওয়ার তিন মিনিট আগে। এবার লুকাস ভাসকেসের সহায়তায় প্রথম গোলের অ্যাসিস্ট টনি ক্রুস গোল করে দলকে এগিয়ে দেন।

এরপর আক্রমণ করলেও আর কোনো গোলের দেখা পায়নি রিয়াল। শেষ পর্যন্ত ২-০ গোলের ব্যবধানে জয় নিয়ে সন্তুষ্ট থাকতে হয়।

অন্যদিকে ভ্যালেন্সিয়া কোনো প্রতিরোধও গড়ে তুলতে পারেনি। বল দখলের লড়াই থেকে আক্রমণ; রিয়াল ছিল এগিয়ে। ম্যাচের ৬১ শতাংশ সময় বল ছিল বেনজেমাদের পায়ে। তারা ভ্যালেন্সিয়ার জাল লক্ষ্য করে শট নিয়েছে ২৩টি। তার মধ্য অন টার্গেট ছিল ৭টি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com