1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

শেরপুরে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক আহত, আটক ৩

  • আপডেট টাইম :: সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১

শেরপুর : শেরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের সংবাদ সংগ্রহকালে দূর্বৃত্তের হামলায় ডিবিসি নিউজের শেরপুর প্রতিনিধি ও শেরপুর ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক এসএম জুবায়ের দীপ আহত হয়েছেন। এ ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাতে পৌর শহরের পূর্বশেরী এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ১৪ ফেব্রুয়ারি চতূর্থ ধাপের পৌর নির্বাচনে ৪নং ওয়ার্ডের বিজয়ী কাউন্সিলর নাহিদ হাসান ও তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবুল কালাম আজাদের সমর্থকদের মধ্যে সোমবার রাতে সংঘর্ষ হয়। এ সংঘর্ষের সংবাদ সংগ্রহে গেলে ডিবিসি’র শেরপুর প্রতিনিধি এসএম জুবায়েরের উপর হামলা করে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মুরশীদুর রহমান আকন্দের অনুসারীরা। এসময় জুবায়েরের মোবাইল ক্যামেরা ও ট্রাইপড ছিনিয়ে নেয় হামলাকারীরা। পরে তাকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করেন কর্মরত সহকর্মীরা।


এদিকে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলায় জেলাজুড়ে সংবাদকর্মীদের মাঝে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠলে রাতেই থানা পুলিশ তিনজনকে আটক করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com