1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি এক পাম্পের জ্বালানি অন্য পাম্পে বিক্রি, লরির ম্যানেজারকে জরিমানা ফ্যাসিস্ট আমলে দুর্নীতির কারণে গ্রামাঞ্চলের সড়কের খুব বেশি উন্নয়ন হয়নি: স্থানীয় সরকারমন্ত্রী কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক সংসদে ইনসাফ কায়েম করা গেলে দেশেও সেটা প্রতিষ্ঠা পাবে: জামায়াত আমির নালিতাবাড়ীতে অনুমোদনহীন বেসরকারী হাসপাতাল সীলগালা, প্রসূতি মৃত্যুর অভিযোগ ঈদযাত্রা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি স্বস্তিদায়ক হয়েছে বললেন মন্ত্রী শেরপুর পৌরসভায় টিএলসিসির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শ্রীবরদীতে জাতীয় পার্টির নেতার ইন্তেকাল নকলায় স্কুল ফিডিং ২০২৬ কর্মসূচির উদ্বোধন

ঢাবির ভর্তি পরীক্ষা শুরু মে মাসে

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী মে মাসের মাঝামাঝি সময়ে শুরু হবে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) ডিনস কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামীকাল বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় পরিষদের বৈঠক হবে। সেখানে মে মাসের ১৫ তারিখের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে ঢাবি’র উপাচার্য অন্যান্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের জানাবেন।

এ প্রসঙ্গে ডিনস কমিটির এক সদস্য বলেন, ‘আগামী ২১ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরুর প্রস্তাব করেছে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটি। প্রস্তাব অনুযায়ী, প্রথমে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। ২১ মে সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এই ইউনিটের পরীক্ষা হবে। ২২ মে ‘খ’ ইউনিটের, ২৭ মে ‘গ’ ইউনিটের, ‘ঘ’ ইউনিটে ২৮ মে এবং ৫ জুন ‘চ’ ইউনিটের পরীক্ষা হবে।’

ঢাবি’র উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, ‘বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় পরিষদের বৈঠক আছে। বৈঠকটি সবার জন্যই গুরুত্বপূর্ণ। এখানে সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা কে কবে ভর্তি পরীক্ষা নিতে চান, তা জানাবেন। সবাই সমন্বিতভাবে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com