1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

মুরাদনগরে শিশু যৌন হয়রানির অভিযোগ

  • আপডেট টাইম :: বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১

মুরাদনগর (কুমিল্লা) : কুমিল্লার মুরাদনগর উপজেলায় ৫ বছরের এক শিশু কন্যাকে যৌন হয়রানির অভিযোগ ওঠেছে আটচল্লিশ বছরের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা সোমবার রাতে বাদী হয়ে ওই ব্যক্তিকে আসামি করে মুরাদনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

রবিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার নবীপুর (পূর্ব) ইউনিয়নের বাখরনগর গ্রামে এ যৌন হয়রানির ঘটনাটি ঘটে।নজরুল ইসলাম নজু উপজেলার বাখরনগর গ্রামের মৃত্যু আলী আজমের ছেলে।

অভিযোগ সূত্রে  জানা যায়, ভুক্তভোগী শিশুটির মা ঘরের কাজে ব‍্যস্ত থাকায় শিশুটি বাড়ির পাশে বাগানে অন‍্যান‍্য শিশুদের সাথে খেলাধুলা করছিল। সুযোগ পেয়ে গত রবিবার বিকেলে সকল বাচ্চাদের অগোচরে একই এলাকার মৃত আলী আজম মিয়ার ছেলে নজরুল ইসলাম নজু ৫ বছরের অবুঝ শিশুটিকে ফুসলিয়ে তার নিজ ঘরে টাকা ও চকলেট দেওয়ার লোভ দেখিয়ে ডেকে নিয়ে যৌন হয়রানি করে।

পরে শিশুটি কান্না করায় অন‍্যান‍্য বাচ্চারা এ ঘটনা দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে শিশুটির অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ডাক্তারি পরীক্ষা ও উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ সাদেকুর রহমান জানান, নজরুল ইসলাম ওরফে নজু পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com