1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে বজ্রপাতে তিনজনের মৃ’ত্যু ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ শেরপুরে ছাইব হত্যা মামলার আসামী গ্রেফতার ও বিচারের দাবীতে মানব বন্ধন এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ: হান্নান মাসুদকে ডেপুটি স্পিকার কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশিসহ নিহত ৬ শেরপুর জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ৫৮ বোতল ভারতীয় মদ উদ্ধার নালিতাবাড়ীতে জামায়াতের সুধী সমাবেশ ও মতবিনিময় সভা শ্রীবরদীতে নবনির্মিত উপজেলা প্রশাসনিক ভবন উদ্বোধন শ্রীবরদীতে কনটেন্ট ক্রিয়েটর ও এলিফ্যান্ট রেসপন্স টিমের সঙ্গে মতবিনিময় সভা

আল জাজিরার প্রতিবেদন: ৪ জনের মামলার আদেশ বৃহস্পতিবার

  • আপডেট টাইম :: বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১

ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদকে নিয়ে ‘মিথ্যা ও বানোয়াট’ তথ্য প্রচারের অভিযোগে কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরার মহাপরিচালক (এডিটিং কাউন্সিল) মোস্তফা স্যোউয়াগসহ চারজনের বিরুদ্ধে মামলার আদেশের দিন আগামীকাল বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ধার্য করেছেন আদালত।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমামের আদালতে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি মশিউর মালেক মামলাটি দায়ের করেন। এ বিষয়ে আগামীকাল আদেশ দেবেন আদালত।

মামলার অপর আসামিরা হলেন- শায়ের জুলকারনাইন ওরফে সামি, ইন্ডিপেডেন্ট ওয়ার্ল্ড রিপোর্টের সম্পাদক তাসনিম খলিল ও ডেভিড বার্গম্যান।

মশিউর মালেক বলেন, ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শিরোনামে প্রতিবেদনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে সম্মানহানিকর বক্তব্য দিয়ে ষড়যন্ত্র করেছে আল জাজিরা। অবৈধভাবে মিথ্যা, বানোয়াট তথ্য দিয়ে বিভ্রান্ত করেছে, যা রাষ্ট্রদ্রোহের শামিল।

মামালার আবেদনে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে বাংলাদেশ সরকার ও রাষ্ট্রের সুনামহানি করে আন্তর্জাতিক পরিমণ্ডলে অপপ্রচার চালিয়েছেন। তারা যৌথভাবে অজ্ঞাতনামা সহযোগীদের নিয়ে ভুয়া, মিথ্যা তথ্য সম্বলিত করে প্রতিবেদন বানিয়ে গত ১ ফেব্রুয়ারি রাতে প্রচার করেছে। প্রতিবেদনটি ইউটিউবেও ব্যাপকভাবে প্রচার করে। পরের দিন বিভিন্ন মুদ্রিত ও অনলাইন পত্রিকায় প্রচার হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com