1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

শ্রীবরদীতে কনটেন্ট ক্রিয়েটর ও এলিফ্যান্ট রেসপন্স টিমের সঙ্গে মতবিনিময় সভা

  • আপডেট টাইম :: রবিবার, ২১ জুন, ২০২৬

শ্রীবরদী, শেরপুর: শেরপুরের শ্রীবরদীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে স্থানীয় কনটেন্ট ক্রিয়েটর ও এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি) সদস্যদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

সভায় হাতির বিচরণ এলাকায় জনসচেতনতা বৃদ্ধি, দ্রুত তথ্য আদান-প্রদান এবং মানুষ-হাতি সংঘাত কমাতে স্থানীয় কনটেন্ট ক্রিয়েটরদের দায়িত্বশীল ও তথ্যভিত্তিক ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি এলিফ্যান্ট রেসপন্স টিমের কার্যক্রম আরও কার্যকর করতে প্রয়োজনীয় সহায়তা প্রদানের বিষয়েও আলোচনা হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ, শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আলম, বন বিভাগের বালিজুরী রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়া, কৃষি বিভাগের কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, কনটেন্ট ক্রিয়েটর ও ইআরটি সদস্যরা উপস্থিত ছিলেন।

সভা শেষে দায়িত্ব পালনের সুবিধার্থে ইআরটির ৮টি দলের সদস্যদের মধ্যে ১৬টি জগলাইট বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com