1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান

  • আপডেট টাইম :: বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসির পুরস্কার পেয়েছেন হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুল হাসান। বুধবার সকালে জেলা পুলিশ লাইন্সের মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আহমার উজ্জামান তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার ও মামলা তদন্তে দায়িত্বশীলতার পরিচয় দেওয়ায় মো. মাহমুদুল হাসানকে শ্রেষ্ঠ ওসির পুরস্কার দেয়া হয়।
পুরস্কার বিতরণকালে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহজাহান মিয়া, জয়িতা শিল্পী, ফজলে রাব্বী, হাফিজুর রহমানসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিভিন্ন থানা ও ফাঁড়ির পুলিশ কর্মকর্তাবৃন্দ।
পুরস্কার পাওয়ার অনুভূতি জানতে চাইলে ওসি মো. মাহমুদুল হাসান বলেন, পুরস্কারটি পেয়ে আমি খুবই খুশি এবং অনুপ্রাণিত। এই উপহারটি আমার দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিয়েছে। আমাকে ভালো কাজ করতে অনেক উৎসাহী করবে। আমি ভালো কাজ করার কমিটমেন্ট যত দিন বেঁচে থাকব ততদিন ধরে রাখতে চাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com