1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

নালিতাবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে নবনির্বাচিত মেয়রকে সংবর্ধনা

  • আপডেট টাইম :: বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নালিতাবাড়ী উপজেলা শাখার উদ্যোগে নবনির্বাচিত ও দুইবারের মেয়র আবু বক্কর সিদ্দিককে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার রাত আটটায় আড়াইআনী বাজারস্থ সমিতির কার্যালয়ে সমিতির সভাপতি মোহাম্মদ মাসুদ কবিরের সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সমিতির সাধারণ সম্পাদক ফরিদ আহাম্মেদ এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনি, যোগেন রায়, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, সাংস্কৃতিক সম্পাদক সারোয়ার জাহান স্বপন, প্রচার সম্পাদক সুরুজ্জামান।

এছাড়াও পৌর কাউন্সিলর সুরঞ্জিত সরকার বাবলু, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, শিক্ষক নেতা ফিরোজ আল মামুন, আনোয়ার হোসেন, মেহেদী হাসান সুমনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে মেয়রের ভুয়সী প্রশংসা করে বক্তাগণ বক্তব্য রাখেন। এর আগে কোরআন তেলাওয়াত ও নবনির্বাচিত মেয়রকে ফুল এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com