1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে ও শহরে ভারি এবং অবৈধ যান চলাচল নিয়ন্ত্রণে উদ্যোগ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : নালিতাবাড়ী উপজেলার চেল্লাখালী, ভোগাই ও বুড়ি ভোগাই নদীসহ বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন এবং সকাল দশটার পর রাত আটটা পর্যন্ত শহরে ভারি ও অবৈধ যানবাহন চলাচল নিয়ন্ত্রণে উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় এমন সিদ্ধান্তের কথা জানান কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম।
বুধবার দুপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভার শুরুতেই অবৈধ বালু উত্তোলন প্রসঙ্গে সদস্যদের মতামত জানতে চান কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম। এসময় কমিটির সদস্য বাংলার কাগজ প্রকাশক ও সম্পাদক এবং নালিতাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কড়া বক্তব্য রেখে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি আগামী পাঁচ বছরের জন্য বালু মহাল ইজারা বন্ধের সুপারিশ করতে প্রস্তাব তোলে ধরেন। একই বিষয়ে জোড়ালো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল।
এরপর অন্যান্য বিষয়ে মতামত চাইলে বাংলার কাগজ সম্পাদক শহরে যানজট ও ভোগান্তি নিরসনে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত শহরে সবধরণের বাস-ট্রাক, ট্রলি, মাহিন্দ্রা ট্রাক্টর (কাঁকরা গাড়ি), ভটভটি ইত্যাদি যান চলাচল প্রবেশে বিধিনিষেধ আরোপের প্রস্তাব করেন।
উপরোক্ত বিষয়ের আলোকে আইনশৃঙ্খলা কমিটির কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম অবৈধ বালু উত্তোলনে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত জানান। একই সাথে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত শহরে ভারি ও অবৈধ যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নিয়ে গণবিজ্ঞপ্তি হিসেবে প্রচারের কথা জানান।
সভায় অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, ইউপি চেয়ারম্যান আব্দুস সবুর, আসাদুজ্জামান, খোরশেদ আলম খোকাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com