1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

গাইবান্ধায় চরাঞ্চলের চুক্তিবদ্ধ ফসল চাষ ও বাজারজাতকরণ বিষয়ক কর্মশালা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১

আল হেলাল চৌধুরী, গাইবান্ধা থেকে ফিরে : গাইবান্ধা সদরে বুধবার মেকিং মার্কেট ওয়ার্ক অর দি যমুনা, পদ্মা এন্ড তিস্তা চরস্ (এমফোরসি) এর উদ্যোগে চরাঞ্চলের চুক্তিবদ্ধ ফসল চাষ, পরিচর্যা, বাজারজাতকরণ প্রক্রিয়াসহ আর্থিক প্রতিষ্ঠানের সাথে সংযোগ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টায় কামারজানি বণিক বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত কর্মশালাটি প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন গাইবান্ধা জেলা বাজার অনুসন্ধানকারী মো. মোয়াজ্জেম হোসেন।
এমফোরসি-ফেজ-৩ প্রকল্প এসকেএস ফাউন্ডেশনের ইন্টারভেনশন স্পেশালিষ্ট মো. হাফিজুর রহমান শেখের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আল ইমরান।
এছাড়াও বক্তব্য রাখেন এমফোরসি-সুইস কন্ট্রাকের ইন্টারভেনশন এরিয়া ম্যানেজার মো. রবিউল হাসান, এমফোরসি- এসকেএস ফাউন্ডেশনের কো-অডিনেশন ফিল্ড ইমপ্লিমেন্টেশন সৈয়দ ইশতিয়াক আহম্মদ, জোনাল ম্যানেজার সারোয়ার হোসেন, সিনিয়র ইন্টারভেনশন অফিসার চন্দ্রনাথ গুপ্ত, এমএফ গণ উন্নয়ন কেন্দ্রের শাখা ব্যবস্থাপক তোতা মিয়া, স্কয়ার গ্রুপের পারচেজার মুসা আলী, প্রাণ কম্পানীর এজেন্ট হাজী মো. জহিরুল ইসলাম, কেয়ার ফিডের এজেন্ট মতিয়ার রহমান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com