1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

বান্দরবানে ৩ মেয়র প্রার্থীসহ ১০ জনের জামানত বাজেয়াপ্ত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১

এন এ জাকির, বান্দরবান : বান্দরবান পৌরসভা নির্বাচনে ৩ মেয়র প্রার্থীসহ ৬ কাউন্সিলরের জামানত বাজেয়াপ্ত হয়েছে। কাস্টিং ভোটের আট ভাগের এক ভাগ (শতকরা সাড়ে ১২ ভাগ) ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়। তারা হলেন- নাগরিক পরিষদ সমর্থিত মেয়র প্রার্থী নাছির উদ্দিন জাতীয় পার্টির মেয়র প্রার্থী মো: শাহজাহান ও স্বতন্ত্র প্রার্থী বিধান লালা। কাউন্সিলর প্রার্থীরা হলেন- আবুল কাসেম, বাবলা বৈদ্য, আজহারুল ইসলাম, রিয়াজ উদ্দিন, মো: সোহেল, শেখ শাহাদৎ ও আব্দুর রাজ্জাক।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ১৪ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য বান্দরবান পৌরসভা নির্বাচনে মেয়র পদে ১৭ হাজার ১শ সাত ভোট কাস্ট হয়েছে। যার আট ভাগের এক ভাগ হিসেবে দাড়ায় ২ হাজার ১৩৮ ভোট। কিন্তু মেয়র পদে নারিকেল গাছ প্রতীকের নাগরিক পরিষদ সমর্থিত প্রার্থী নাছির উদ্দিন পেয়েছেন ১ হাজার ৮৫০ ভোট। স্বতন্ত্র প্রার্থী মোবাইল প্রতীকের প্রার্থী বিধান লালা পেয়েছেন ৯৮৫ ভোট ও জাতীয় পার্টির প্রার্থী মো: শাহজাহান পেয়েছেন ১৩২ ভোট। সে হিসেবে এ তিন মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।
এছাড়াও বিভিন্ন ওয়ার্ডে ৬জন কাউন্সিলর প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। তারা হলেন- ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবুল কাসেম, তার প্রাপ্ত ভোট, ৫৭ মোট কাস্টিং ভোট ১ হাজার ৫৪১। ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রিয়াজ উদ্দিন, তার প্রাপ্ত ভোট ১৪৬, মোট কাস্টিং ভোট ১ হাজার ৩৭৬। ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বাবলা বৈদ্য, তার প্রাপ্ত ভোট ১৩৭। আজহারুল ইসলাম তার প্রাপ্ত ভোট ১৬৫। ৪নং ওয়ার্ডে মোট কাস্টিং ভোট ২ হাজার ০২৪, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো: সোহেল তার প্রাপ্ত ভোট ১৬১। মোট কাস্টিং ভোট ২ হাজার ৭৩৭। ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো: শেখ শাহাদাৎ তার প্রাপ্ত ভোট ৮০, মোট কাস্টিং ভোট ১ হাজার ৭৯২। ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো: আব্দুর রাজ্জাক, তার প্রাপ্ত ভোট ১২৩, মোট কাস্টিং ভোট ২ হাজার ৪৫৬।
জেলা নির্বাচন অফিসার রেজাউল করিম জানান, মোট কাস্টিং ভোটের আট ভাগ (শতকরা সাড়ে ১২ ভাগ) না পাওয়ায় মেয়র প্রার্থীসহ কাউন্সিলরদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।
উল্লেখ্য, বান্দরবান পৌরসভা নির্বাচনে ৫ জন মেয়র প্রার্থী ২৯ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী এবং ৭ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com