1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

আবারও কলকাতায় সাকিব

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১

স্পোর্টস ডেস্ক : আইপিএলের ১৪তম আসরে সাকিব আল হাসানকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। ৩ কোটি ২০ লাখ রুপিতে সাবেক ক্লাবে ফিরে গেলেন তিনি।

নিলামে সাকিবের ডাক ওঠার পর প্রথমে পাঞ্জাব কিংস ২ কোটি ২০ লাখ রুপি দাম হাঁকায়। কলকাতা তা বাড়িয়ে ২ কোটি ৪০ লাখ রুপি করে। পাঞ্জাব পরে তা আরও ২০ লাখ রুপি বাড়িয়ে ২ কোটি ৬০ লাখ রুপি হাঁকায়। এরপর কলকাতা ৩ কোটি ২০ লাখ রুপি দাম করলে হার মানে পাঞ্জাব।

কলকাতা ছাড়াও সাকিব আইপিএল খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। ২০১৯ সালে হায়দরাবাদের হয়ে শেষ আইপিএল খেলেন বাংলাদেশের এই সেরা বাঁহাতি অলরাউন্ডার। সব মিলিয়ে ৬৩ ম্যাচ খেলে দুই ফিফটিসহ ৭৪৬ রান করেন এবং উইকেট শিকার করেন ৫৯টি।

২০১১ সাল থেকে কলকাতার হয়ে সাকিব ৭ মৌসুম খেলেছেন। ২০১৮ সালের টুর্নামেন্টের আগে তাকে ছেড়ে দেয় দলটি। কলকাতায় ২০১২ ও ২০১৪ সালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন তিনি। ১২তম আসরে তাকে ২ কোটি রুপিতে কিনে নেয় হায়দরাবাদ। প্রথম আসরে দলকে ফাইনালে তুলতে ১৭ ম্যাচে ২৩৯ রান করেন এবং উইকেট নেন ১৪টি। কিন্তু ট্রফি ছোঁয়া হয়নি চেন্নাই সুপার কিংসের কাছে ৮ উইকেটের হারে।

হায়দরাবাদের সঙ্গে দ্বিতীয় আসরে উপেক্ষিত থেকেছেন সাকিব। মাত্র তিন ম্যাচ খেলেন তিনি। তবে ২০১৯ সালের অক্টোবরে ম্যাচ জুয়ারির প্রস্তাব পাওয়ার কথা গোপন করে এক বছর নিষিদ্ধ হওয়ায় তাকে ছেড়ে দেয় ২০১৬ সালের চ্যাম্পিয়নরা। নিষেধাজ্ঞা শেষ হওয়ায় এবার আইপিএলেও ফিরলেন বাংলাদেশের অভিজ্ঞ এই অলরাউন্ডার, আবার তাকে ফেরালো কলকাতা।

সাকিবের সঙ্গে নিলামে স্থান পাওয়া চার বাংলাদেশি হলেন মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফ উদ্দিন, মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিম। নিলামের দিনই মুশফিকের নাম নিবন্ধিত করা হয়। ভিত্তিমূল্যের হিসাবে সাকিবের পরে মোস্তাফিজ ও মুশফিকের স্থান। এক কোটি রুপি ভিত্তিমূল্যের ১২ ক্রিকেটারের তালিকায় তারা দুজন। মাহমুদউল্লাহর ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি এবং সাইফের ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com