1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

সেভিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে এক পা ম্যানইউ’র

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২১

স্পোর্টস ডেস্ক : উয়েফা ইউরোপা লিগের শেষ ৩২ এর প্রথম লেগে বৃহস্পতিবার স্প্যানিশ ক্লাব রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে নিরপেক্ষ ভেন্যুতে হতাশ করেনি ওলে গুনার শুলসারের শিষ্যরা। স্প্যানিশ ক্লাবটিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে শেষ ষোলোতে এক পা দিয়ে রেখেছে তারা। ফিরতি লেগে ঘরের মাঠে বড় কোনো অঘটন না ঘটলে রেড ডেভিলসরাই যাচ্ছে পরবর্তী রাউন্ডে।

স্পেনে ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচটি খেলা হয়েছে ইতালির তুরিনে। তাতে ঘরের মাঠে খেলার সুযোগ হারিয়েছে সেভিয়া। আর সেই সুযোগটি দারুণভাবে কাজে লাগিয়েছে ম্যানইউ।

ম্যাচের ২৭ মিনিটে প্রথম গোলের দেখা পায় ম্যানইউ। এ সময় খুব কাছ থেকে ফাঁকা পোস্টে বল জড়ান ব্রুনো ফার্নান্দেজ। এটা ছিল চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় তার ২০তম গোল।

বিরতির পর ফিরে এসে ৫৭ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন ফার্নান্দেজ। তাতে ব্যবধান হয় দ্বিগুণ। ৬৪ মিনিটে মার্কাস রাশফোর্ড গোল করে ম্যাচটিকে সোসিয়াদের নাগালের বাইরে নিয়ে যান। আর ৯০ মিনিটে দানিয়েল জেমসের গোলে বড় ব্যবধানের জয় নিশ্চিত হয় ইংলিশ ক্লাবটির।

২০১৭ সালে সবশেষ ইউরোপা লিগের শিরোপা জিতেছিল ম্যানইউ। চলতি মৌসুমে তারা শিরোপা জয়ের অন্যতম দাবিদার। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কতোদূর যেতে পারে তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com