1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ফাতিকে চেয়েও পেল না ম্যানচেস্টার ইউনাইটেড

  • আপডেট টাইম :: শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১

স্পোর্টস ডেস্ক : লেফট উইঙ্গার আনসু ফাতিকে দলে ভেড়াতে চেয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ লিগের সেরা ক্লাবটি স্পেনের ক্লাব বার্সেলোনাকে এজন্য ১৫০ মিলিয়ন ইউরো অফার করেছিল। কিন্তু কাতালান শিবির তাদের অফার ফিরিয়ে দিয়েছে।

স্পেনের গণমাধ্যমগুলো এমন খবর প্রকাশ করেছে শনিবার। গত অক্টোবরে ১৮- তে পা রাখা ফাতি শেষ মৌসুমে বার্সেলোনার হয়ে ৩৩ ম্যাচে ৮ গোল করেছিলেন। মুন্ডো ডিপোর্তোভি-র মতে, ম্যানচেস্টার ইউনাইটেড তরুণ ফাতির জন্য ১৫০ মিলিয়ন ইউরো অফার করেছিল। গ্রীষ্মের শুরুতেই ফাতিকে ওল্ড ট্রাফোর্ডে চেয়েছিল তারা। কিন্তু আর্থিক সংকটে থেকেও ফাতিকে ছাড়তে রাজি নন বার্সেলোনার প্রেসিডেন্ট জোসেফ বার্তামেউ।

ফাতিকে ভবিষ্যতের তারকা ফুটবলার মনে করছে ক্লাবটি। এজন্য এতো অল্প দরে তাকে ছাড়তে রাজী নয় বার্সেলোনা। এদিকে বায়ার্ন মিউনিখ মধ্যভাগের খেলোয়াড় পেডরির জন্য ৪০ মিলিয়ন ইউরো অফার করেছিল। বার্সেলোনা পেডরিকে ছাড়তেও অপরাগ প্রকাশ করেছে।

যদিও তাকে না ছাড়ার নির্দিষ্ট কারণ আছে। লাস পালমাস থেকে তাকে এক বছরের জন্য ধারে এনেছিল বার্সেলোনা। ইনজুরির কারণে চলতি মৌসুমে অনেকগুলো খেলায় ছিলেন না ফাতি। তবে মধ্যভাগে রোনাল্ড কোম্যানের নির্ভরযোগ্য সৈনিক ছিলেন পেডরি ও ট্রিনকাও। শেষ দুই লা লিগার ম্যাচে তিন গোলও করেছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com