1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ক্রিকেটার নাসিরের স্ত্রীর বিরুদ্ধে জিডি

  • আপডেট টাইম :: রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটার নাসির হোসেনের স্ত্রী তামিমা সুলতানা আগের স্বামীকে তালাক না দিয়ে ফের বিয়ে করেছেন, এমন অভিযোগ তুলে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তামিমার বিরুদ্ধে এ জিডি করেছেন আগের স্বামী রাকিব হাসান।

শনিবার (২০ ফেব্রুয়ারি) রাতে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ মো. আক্তারুজ্জামান রাইজিংবিডিকে বলেন, ‘তামিমা নামের এক নারীর বিরুদ্ধে তার স্বামী রাকিব হাসান বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) থানায় জিডি করেছেন। জিডির বিষয়ে তদন্তের আদেশ চেয়ে তা আদালতে পাঠানো হবে।’

জিডিতে রাকিব হাসান অভিযোগ করেছেন, তাকে না জানিয়ে এবং ৮ বছর বয়সী সন্তানকে রেখে নাসিরকে বিয়ে করেছেন তামিমা।

ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) বিয়ের পিঁড়িতে বসেন নাসির। রাজধানীর উত্তরায় বিয়ের অনুষ্ঠানিকতা সারেন তিনি। ফেসবুকে খবরটি নিশ্চিত করে নাসির লিখেন, ‘আলহামদুলিল্লাহ! আমাদের নতুন যাত্রার জন্য প্রার্থনা করুন!’

নাসিরের স্ত্রী তামিমা বিমানের কেবিন ক্রু। কাজ করেন সৌদি এয়ারলাইনসে।

বিয়ের পর এক সপ্তাহ না যেতেই রাকিব অভিযোগ তুলেছেন, আগের স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ ছাড়াই পুনরায় বিয়ের পিঁড়িতে বসেছেন তামিমা।

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। এতে নাসির ও রাকিবকে বিষয়টি নিয়ে কথা বলতে শোনা যায়। কথোপকথনে তামিমার প্রথম বিয়ের সত্যতা মেলে। নাসিরও স্বীকার করেন, সবকিছু জেনেই তামিমাকে বিয়ে করেছেন তিনি।

ক্রিকেটার নাসির দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে। সর্বশেষ ২০১৮ সালে তাকে জাতীয় দলের জার্সি গায়ে দেখা গেছে। ইনজুরির কারণে দল থেকে বেরিয়ে যাওয়ার পর হারিয়ে যান এ স্পিন অলরাউন্ডার। করোনা মহামারির পর ক্রিকেট মাঠে গড়ালে ফিটনেস পরীক্ষায় পাস করতে পারেননি নাসির। ৮০ জনের তালিকায় না থাকায় বিসিবি প্রেসিডেন্টস কাপ খেলা হয়নি তার। তবে কিছুদিন আগে সংযুক্ত আরব আমিরাতে টি-টেন লিগ খেলে এসেছেন নাসির হোসেন। সেখানে পুনে ডেয়ারডেভিলসের নেতৃত্ব দিয়েছিলেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com