1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

কাসেমিরোর গোলে জিতলো রিয়াল

  • আপডেট টাইম :: রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ লা লিগায় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে তারা ১-০ গোলে হারিয়েছে রিয়াল ভায়াদোলিদকে। জয়সূচক একমাত্র গোলটি করেছেন রিয়ালের ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো।

অবশ্য এই গোলটি করার আগে কাসেমিরো দুই-দুইবার হেডে গোল করার সুযোগ পেয়েছিলেন। কিন্তু সে দুটি কাজে লাগাতে পারেননি। কিন্তু ৬৫ মিনিটে তৃতীয় হেডে বলটি জালে জড়ান এবং কাঙ্খিত গোলের দেখা পান। এ সময় টনি ক্রুসের ফ্রি কিক থেকে উড়ে আসা বলে হেড নেন তিনি।

তার গোলটি বাকি সময়ে আর শোধ দিতে পারেনি ভায়াদোলিদ। তাতে ১-০ ব্যবধানেই জয় নিয়েই মাঠ ছাড়ে জিনেদিন জিদানের শিষ্যরা।

এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমেছে লস ব্লাঙ্কোসদের। ২৩ ম্যাচ থেকে ৫৫ পয়েন্ট সংগ্রহ করে অ্যাটলেটিকো মাদ্রিদ রয়েছে শীর্ষে। ২৪ ম্যাচ থেকে ৫২ পয়েন্ট নিয়ে রিয়াল রয়েছে দ্বিতীয় স্থানে।

২২ ম্যাচ থেকে ৪৬ পয়েন্ট নিয়ে বার্সেলোনা অবস্থান করছে তৃতীয় স্থানে। আর ২৪ ম্যাচ থেকে রিয়াল ভায়াদোলিদের সংগ্রহ ২১ পয়েন্ট। তারা রয়েছে রেলিগেশন ঝুঁকিতে ১৯তম অবস্থানে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com