1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

হালুয়াঘাটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ বিএনপির

  • আপডেট টাইম :: রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের হালুয়াঘাটে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করছে উপজেলাবাসী। রবিবার একুশের প্রথম প্রহরে পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ এর মধ্যদিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়।
উপজেলা প্রশাসন এর পুষ্পস্তবক অর্পণের পর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করেন।
উপজেলা বিএনপির ব্যানারে নেতাকর্মীদের সাথে নিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ওমর ফাউন্ডেশনের ব্যাবস্থাপনা পরিচালক আলহাজ্ব সালমান ওমর রুবেল। এ সময় উনার সাথে ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হানিফ মোহাম্মদ সাকের উল্লাহ, আনম সাদেকুর রহমান নঈম (সাবেক চেয়ারম্যান), বিএনপি নেতা রুহুল আমিন ফকির, আনোয়ার হোসেন মেম্বার, যুবনেতা মোল্লা মনির, তরিকুল ইসলাম চঞ্চল, মতিউর রহমান, ছাত্রদলনেতা ফয়সাল, রেফাজ, লাভিন, দেলোয়ার, মাহমুদুল প্রমূখ।
এ সময় সালমান ওমর রুবেল বলেন, মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করে তাঁরা আত্মত্যাগের যে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, পরবর্তী সময়ে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তা আমাদের অনুপ্রাণিত করেছে। তাঁদের আত্মত্যাগের ধারাবাহিকতায় গণতান্ত্রিক ও স্বাধিকার আন্দোলনের পথ বেয়ে আমরা অবতীর্ণ হয়েছি স্বাধীনতা যুদ্ধে। প্রতিষ্ঠিত করেছি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, একুশের চেতনায় উৎসাহিত হয়ে সংগ্রামী মানুষকে সঙ্গে নিয়ে আমরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষা করবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com