1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

পিএসজিকে হারিয়ে বার্সাকে মোনাকোর খোঁচা

  • আপডেট টাইম :: সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনাকে ৪-১ গোলে উড়িয়ে দেওয়ার পাঁচ দিন পর মোনাকোর কাছে ঘরের মাঠে হারলো প্যারিস সেন্ত জার্মেই। রোববার পার্ক দে প্রিন্সেসে ২-০ গোলে এই দুর্দান্ত জয়ের পর কাতালান জায়ান্টদের খোঁচা দিলো তারা।

নিকো কোভাচের দল তাদের পরিকল্পনার সঠিক প্রয়োগে দারুণ সাফল্য পেয়েছে। দলগতভাবে রক্ষণ অক্ষত রাখার পাশাপাশি বল দখলেও এগিয়ে ছিল তারা। তাতে করে লিগ ওয়ানের এই মৌসুমে দুইবার চ্যাম্পিয়নদের হারালো মোনাকো। গত ২১ নভেম্বর ঘরের মাঠে ৩-২ গোলে পিএসজির বিপক্ষে জিতেছিল তারা।

পিএসজিকে হারানোর পর মোনাকোর সোশ্যাল মিডিয়া টিম বার্সেলোনাকে ব্যঙ্গ করে প্রস্তাব দিয়েছে যে তারা যদি চায়, তাহলে পরামর্শ দিয়ে তাদের সহযোগিতা করবে ফরাসি দলটি। মোনাকোর স্প্যানিশ টুইটার অ্যাকাউন্টে এমন টুইট দেখা গেছে, ‘আমরা প্রথম লেগ ও দ্বিতীয় লেগে পিএসজিকে হারালাম। বার্সেলোনা, তোমাদের যদি কোনও পরামর্শ দরকার হয় তাহলে আমাদের সরাসরি বলো।’

আগামী ১০ মার্চ পার্ক দে প্রিন্সেসে শেষ ষোলোর দ্বিতীয় লেগ খেলতে নামবে বার্সা। ন্যু ক্যাম্পে এরই মধ্যে চার গোল করে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রেখেছে পিএসজি। তবে ২০১৭ সালের মতো আরেকটি অলৌকিক পারফরম্যান্সে ঘুরে দাঁড়ানো জয়ের প্রত্যাশায় কাতালান জায়ান্টরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com