1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

জাতীয় দলের ডাকে পিএসএল ছাড়লেন গেইল

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ষষ্ঠ আসরের দুটি ম্যাচ খেলে দেশে ফিরে গেলেন ক্রিস গেইল। শ্রীলঙ্কার বিপক্ষে জাতীয় দলের হয়ে খেলতে ক্যারিবিয়ান দ্বীপে ফিরতে হয়েছে এই বিধ্বংসী ব্যাটসম্যানকে।

এই বছরের পিএসএলে গেইল খেলছিলেন কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে। আগামী ৩ মার্চ থেকে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থাকায় পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ছাড়তে হলো তাকে।

পিএসএল ছাড়ার কারণে দুঃখ প্রকাশ করে গেইল বলেছেন, ‘এটা দুঃখজনক যে আমাকে পিএসএল ছাড়তে হলো, কারণ আমি পুরো মৌসুম খেলতে চেয়েছিলাম। পিএসএলে আধিপত্য বিস্তার করতে ও ভক্তদের আনন্দের উপলক্ষ্য এনে দিতে চেয়েছিলাম আমি। তবে লাহোরে দ্বিতীয় ভাগে খেলতে আমি মরিয়া।’

ওয়েস্ট ইন্ডিজের হোম টি-টোয়েন্টি সিরিজ শেষ হবে ৮ মার্চ। আর পিএসএলের লিগ পর্ব চলবে ১৬ মার্চ পর্যন্ত। তাতে করে গেইল কোয়েটার হয়ে টুর্নামেন্টের শেষ দিকে ফের খেলতে পারবেন।

প্রথম দুই ম্যাচ হারলেও গেইল ফর্মে ছিলেন। করাচি কিংসের বিপক্ষে দলের উদ্বোধনী ম্যাচে ২৪ বলে করেন ৩৯ রান এবং পাকিস্তান ছাড়ার আগের দিন লাহোর কালান্দার্সের বিপক্ষে ৪০ বলে ৬৮ রানের ঝড় তোলেন। দল আবারও শক্তিশালী হয়ে ফিরবে আশাবাদী উইন্ডিজ ব্যাটসম্যান, ‘দুটি হার আমরা চাইনি। কিন্তু কেবল টুর্নামেন্টের শুরু। আশাবাদী যে আমরা এই দুই ম্যাচের হার ভুলে শক্তিশালী হয়ে ফিরবো।’

শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে জায়গা পেলে গেইল প্রায় দুই বছর পর জাতীয় দলের জার্সি গায়ে দেবেন। শেষবার তিনি ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেন ২০১৯ সালের আগস্টে ভারতের বিপক্ষে। আর একই বছরের মার্চে ইংল্যান্ডের বিপক্ষে শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com