1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

প্রথম লেগ জিতে ফিরলো ম্যানসিটি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১

স্পোর্টস ডেস্ক : সময়টা দারুণ কাটছে ম্যানচেস্টার সিটির। আছে জয়ের রথে। সেটা আরো একটু বাড়িয়ে নিলো বুধবার রাতে। উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে তারা বরুশিয়া মনচেনগ্লাডবাককে হারিয়েছে ২-০ গোলে।

যা সব ধরনের প্রতিযোগিতায় পেপ গার্দিওলার শিষ্যদের টানা ১৯তম জয়।

এমন জয়ে একটি গোল করেছেন সিটির বার্নার্ডো সিলভা। তার অ্যাসিস্টে অপর গোলটি করেছেন গ্যাব্রিয়েল জেসাস।

নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচের ২৯ মিনিটে জোয়াও কানসালোর ক্রস থেকে দারুণ এক গোল করে সিটিকে এগিয়ে নেন বার্নার্ডো সিলভা। আর ৬৫ মিনিটে বার্নার্ডোর সহায়তায় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন গ্যাব্রিয়েল জেসাস।

অবশ্য এই ম্যাচটি মনচেনগ্লাডবাকের মাঠে হওয়ার কথা থাকলেও জার্মানিতে ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় হয় হাঙ্গেরির বুদাপেস্টে। নিরপেক্ষ ভেন্যু থেকে ২-০ ব্যবধানের জয় তুলে নিয়ে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রাখলো সিটি।

ফিরতি লেগে অল্প ব্যবধানে হারলেও অ্যাওয়ে গোলের সুবিধায় শেষ আটে চলে যাবে স্কাই ব্লুজরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com