1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

১০ জনের আতালান্টার বিপক্ষে কষ্টে জিতলো রিয়াল

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১

স্পোর্টস ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে বুধবার রাতে আতালান্টার মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। ১০ জনের ইতালির দলটির বিপক্ষে কষ্টে জিতেছে জিনেদিন জিদানের শিষ্যরা। হারিয়েছে ১-০ গোলে।

আতালান্টার মাঠে শুরুতেই সুবিধা পায় রিয়াল। ১৭ মিনিটের মাথায় আতালান্টার রেমো ফ্রেউলার লাল কার্ড দেখে ফিরে গেলে ১০ জনের দলে পরিণত হয় ইতালির ক্লাবটি। মূলত গোল করতে যাওয়া ফারল্যান্ড মেন্ডিকে ফেলে দেওয়ায় তাকে সরাসরি লাল কার্ড দেখানো হয়।

তবে ১০ জনের বিপক্ষেও প্রথমার্ধে জালের নাগাল পায়নি রিয়াল। প্রথমার্ধে অন টার্গেটে মাত্র একটি শট নিতে পেরেছিল স্প্যানিশ ক্লাবটি। এমনকি দ্বিতীয়ার্ধের ৮৫ মিনিট পর্যন্ত দশজন নিয়েই রিয়ালকে আটকে রাখে ইতালির ক্লাবটি। তবে ৮৬ মিনিটে জয়সূচক কাঙ্খিত গোলটি করেন রিয়ালের ফারল্যান্ড মেন্ডি। তার গোলে শেষ পর্যন্ত রেকর্ড ১৩ বারের উয়েফা চ্যাম্পিয়নস লিগের চ্যাম্পিয়ন রিয়াল জয় পায়।

অবশ্য ইনজুরির কারণে এই ম্যাচে খেলতে পারেননি রিয়ালের হাই প্রোফাইল বেশ কয়েকজন খেলোয়াড়। সেই তালিকায় আছেন করিম বেনজেমা, ইডেন হ্যাজার্ড ও রদ্রিগোর মতো খেলোয়াড়রা। তাদের ছাড়াও রিয়াল যে ইতালি থেকে ১-০ গোলে এগিয়ে থেকে ফিরেছে সেটাই স্বস্তির বিষয়। ফিরতি লেগে ঘরের মাঠে কোনোক্রমে হার এড়াতে পারলেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হবে লস ব্লাঙ্কোসদের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com