1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

বাংলাদেশ শ্রমিক ফেডারেশন এর সাধারণ সভা ও জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১

প্রেস বিজ্ঞপ্তি : ২৬ ফেব্রুয়ারী সকাল ১০টায় ঢাকার তোপখানা রোডস্থ শিশু কল্যাণ পরিষদে মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সভা ও জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়।

সংগঠনের নির্বাহী সভাপতি মোখলেসুর রহমান মাষ্টার এর সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক এএএম ফয়েজ হোসেন এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাঃ জাফরুল্লাহ চৌধুরী, শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক হাফিজ আহমেদ মজুমদার, সহকারী পরিচালক সোহেল আজিম, বাংলাদেশ কৃষক ফেডারেশন এর সভাপতি কমরেড বদরুল আলম, সংগঠনের উপদেষ্টা আঃ গফুর, শ্রমিক নেতা আঃ হাকিম, আম্বিয়া খাতুন, ইঞ্জিনিয়ার ওসমান গনি, গোলাম কাদের, নারী কমিটির সভাপতি জান্নাতুল ফেরদৌস, যুব কমিটির সভাপতি এমএমআই সবুজ খান প্রমূখ।
সংগঠন এর কোষাধ্যক্ষ জাকির হোসেন  আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন এবং ২০২১ সালের বাজেট পেশ করেন।গঠনতন্ত্র সংশোধনী উপস্থাপন করেন সুবল সরকার এবং তা সর্বসম্মতিক্রমে সাধারণ সভা পাশ হয়।
সভায় সংগঠন সাধারণ সম্পাদক সাংগঠনিক রিপোর্ট পেশ করেন এবং বক্তব্য বলেন,অবিলম্বে জাতীয় নূন্যতম মজুরী ঘোষণা করো,অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার, আই এল ও কনভেনশন ১৯০, শ্রমিক বান্ধব শ্রম আইন ঘোষণা করো দাবী করেন।
সাধারণ সভায় সর্ব সম্মতিক্রমে আঃ গফুর মিয়াকে চেয়ারম্যান, আঃ হামিদ, শামসুজ্জামান মিলন ও বদরুল আলমকে  সদস্য করে নির্বাচন উপ-কমিটি গঠন করা হয়। এই কমিটি আগামী ৪৫ দিনের মধ্যে সংগঠনের নির্বাচন সম্পন্ন করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com