1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী শ্রীবরদীতে বন বিভাগের ডেপুটি রেঞ্জার আব্দুর রাজ্জাকের ইন্তেকাল রূপপুরের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরু দুর্গাপূজায় পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে: আইজিপি রিয়াদ বিমানবন্দর বন্ধ, ঢাকা-রিয়াদ রুটে পাঁচ ফ্লাইট স্থগিত জাতির বৃহত্তর স্বার্থে ন্যাশনাল পোর্ট স্ট্র্যাটেজি তৈরি হচ্ছে: নৌপরিবহনমন্ত্রী বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস গ্রেফতার নয়, আমাকে অপহরণ করা হয়েছিল: ধ্রুব রাঠি নভেম্বরের শেষের দিকে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু

জেলে মুশতাকের মৃত্যুর দায় সরকারের : মোমিন মেহেদী

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১
বাংলার কাগজ ডেস্ক : একাধিকবার জামিনের আবেদন নাকচ করার পর জেলখানায় লেখক মুশতাক আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, মহাসচিব নিপুন মিস্ত্রী, ওয়াজেদ রানা, লিটন দ্রং, রাকিব হাসান শাওন প্রমুখ।
২৬ ফেব্রুয়ারি প্রেরিত বিজ্ঞপ্তিতে নতুনধারার রাজনীতির প্রবর্তক কলামিস্ট মোমিন মেহেদী বলেছেন, জেলে মুশতাকের মৃত্যুর দায় সরকারের। এই দায় কোনভাবেই এড়ানো তাদের পক্ষে সম্ভব না। তারা একের পর এক পুলিশ-প্রশাসনের ক্ষমতা বাড়ানোর মধ্য দিয়ে যে অরাজকতা তৈরি করেছে সারাদেশে; তার কারণেই এমন নির্মম ঘটনা ঘটলো। আমরা লেখক মুশতাক হত্যার শিকার কি না সেই বিষয়ে স্বচ্ছ ধারণার জন্য তদন্ত কমিটি গঠনের দাবি জানাচ্ছি। একই সাথে সময়ের সাহসী কার্টুনিস্ট কিশোর-এর মুক্তি চাই। অনতিবিলম্বে  লেখক মুশতাক আহমেদ-এর সাথে ঘটে যাওয়া এই ঘটনার জন্য সরকারের পক্ষ থেকে ক্ষমা চাওয়ারও আহবান জানাচ্ছি। আগামীতে যেন এমন ঘটনা না ঘটে সে জন্য ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করারও আহবান জানাচ্ছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com