1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রমাণের জন্য পাশে রেখেছিল কাটা মাথা ৩৫০০ টাকায় ‘লাইফটাইম মেম্বারশিপ’ দিতেন পর্নো ভিডিও বানানো সুমাইয়া বিশ্বের বর্তমান পরিস্থিতি বদলাতে মহানবীর আদর্শ অনুসরণের বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নালিতাবাড়ীতে সরকারি নাজমুল স্মৃতি কলেজে ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপন শেরপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু

এইচএসসি মানোন্নয়নের ফল রোববার

  • আপডেট টাইম :: শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : আগামীকাল রোববার (২৮ ফেব্রুয়ারি) ২০২০ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার মানোন্নয়নের ফল প্রকাশ করা হবে।

শনিবার  (২৭ ফেব্রুয়ারি) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নেহাল আহমেদ এ তথ্য জানিয়েছেন।

নেহাল আহমেদ জানান, আগামীকাল (রোববার) এইচএসসিতে মানোন্নয়নের আবেদন করা শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে। দেশের সবগুলো শিক্ষা বোর্ডে মানোন্নয়নের আবেদন করা শিক্ষার্থীদের ফল একসঙ্গে প্রকাশ করা হবে।

উল্লেখ‌্য, গত ৩১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত ফল পুনর্মূল্যায়নের আবেদন করার সুযোগ পান শিক্ষার্থীরা। এবার প্রায় ১৫ হাজার শিক্ষার্থী মানোন্নয়নের জন্য আবেদন করেছেন বলে বোর্ড সূত্রে জানা গেছে। এদের মধ্যে বিজ্ঞানের সবচেয়ে বেশি। আর বোর্ডগুলোর মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডে সবচেয়ে বেশি রিভিউ আবেদন পড়েছে।

প্রসঙ্গত, গত ৩০ জানুয়ারি এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার অটোপাস দেওয়ায় পরীক্ষার রেজিস্ট্রেশন করা সব শিক্ষার্থীই পাস করেছেন। পাসকৃতদের মধ্যে ১ লাখ ৬১ হাজারেরও বেশি ছাত্র-ছাত্রী জিপিএ-৫ পেয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com