1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রমাণের জন্য পাশে রেখেছিল কাটা মাথা ৩৫০০ টাকায় ‘লাইফটাইম মেম্বারশিপ’ দিতেন পর্নো ভিডিও বানানো সুমাইয়া বিশ্বের বর্তমান পরিস্থিতি বদলাতে মহানবীর আদর্শ অনুসরণের বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নালিতাবাড়ীতে সরকারি নাজমুল স্মৃতি কলেজে ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপন শেরপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি টিআইবি’র

  • আপডেট টাইম :: রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একই সঙ্গে কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছে সংস্থাটি।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এসব দাবি জানান টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

বিবৃতিতে বলা হয়েছে, ‘ডিজিটাল নিরাপত্তা আইন করে তথাকথিত প্রভাবশালী গোষ্ঠীর হাতে ভিন্নমত দমনের মোক্ষম হাতিয়ার তুলে দেওয়া হয়েছে। মুশতাকের মৃত্যুই প্রমাণ করে যে, সমালোচনা সইবার মতো সৎসাহস সরকার তথা রাষ্ট্রযন্ত্রের নেই। গণতন্ত্র ও সংবিধানের প্রতি ন্যূনতম দায়বদ্ধতা থাকলে এ ঘটনায় সংশ্লিষ্ট সব বিভাগ ও ব্যক্তিকে দায়বদ্ধতার আওতায় আনতে হবে।’

গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে টিআইবি দাবি করছে, ২০২০ সালে ডিজিটাল নিরাপত্তা আইনে ৪৫৭ ব্যক্তিকে অভিযুক্ত করে ১৯৭টি মামলা হয়েছে। ৪১টি মামলায় ৭৫ জন পেশাদার গণমাধ্যমকর্মীকে অভিযুক্ত করা হয়েছে। এ আইনে করা অধিকাংশ মামলার বাদী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা ক্ষমতাসীন দলের নেতাকর্মী।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ডিজিটাল নিরাপত্তা আইনটি যে বিরোধী মত ও সমালোচকদের কণ্ঠরোধ করতেই কার্যত ব্যবহৃত হচ্ছে, তা বলা অত্যুক্তি হবে না। আইনটি বহাল রেখে দেশে বাকস্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতার চর্চা অব্যাহত আছে দাবি করা অবান্তর। অবিলম্বে এ বিতর্কিত আইন বাতিলের দাবি জানাচ্ছি আমরা।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com