1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটিতে গোপাল সরকার

  • আপডেট টাইম :: বুধবার, ৩ মার্চ, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগ ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য পদ লাভ করেছেন নালিতাবাড়ীর গোপাল চন্দ্র সরকার। মঙ্গলবার (২ মার্চ) বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে গোপাল চন্দ্র সরকার কেন্দ্রীয় উপ-কমিটিতে স্থান পাওয়ায় আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থক মহলে ব্যাপক প্রশংসিত হন। দীর্ঘদিন যাবত দৈনিক সংবাদে কর্মরত এ সাংবাদিক একাধারে একজন জনপ্রতিনিধি, সাংবাদিক নেতা, রাজনৈতিক নেতা, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি’র আস্থাভাজন প্রতিনিধি।
গোপাল চন্দ্র সরকার নালিতাবাড়ী পৌর পরিষদের প্রথম নির্বাচিত ও সাবেক ৪নং ওয়ার্ড কাউন্সিলর, প্রেসক্লাব নালিতাবাড়ী’র প্রায় দেড় যুগের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্যপরিষদ নালিতাবাড়ী উপজেলা শাখার সভাপতি, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, প্রয়াত সাংবাদিক বজলুর রহমান ফাউন্ডেশনের ট্রাস্টি এবং ঢাকাস্থ বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার আপ্যায়ন সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com