1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রমাণের জন্য পাশে রেখেছিল কাটা মাথা ৩৫০০ টাকায় ‘লাইফটাইম মেম্বারশিপ’ দিতেন পর্নো ভিডিও বানানো সুমাইয়া বিশ্বের বর্তমান পরিস্থিতি বদলাতে মহানবীর আদর্শ অনুসরণের বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নালিতাবাড়ীতে সরকারি নাজমুল স্মৃতি কলেজে ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপন শেরপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু

উপবৃত্তির টাকা না তোলায় ফেরত যাচ্ছে রাষ্ট্রীয় কোষাগারে

  • আপডেট টাইম :: শনিবার, ৬ মার্চ, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : প্রাথমিক বিদ্যালয়ের প্রায় এক কোটি ৪০ লাখ শিশুকে উপবৃত্তি দেয় সরকার। অনেকে উপবৃত্তির টাকা না তোলায় সেগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (৬ মার্চ) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন পড়ে থাকা এ অর্থ রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেওয়ার উদ্যোগ নেওয়া হয় গত বছরের জুনে মাসে। এ বিষয়ে রূপালী ব্যাংককে চিঠি দিয়ে এ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার জন্য বলা হয়। এরপর রূপালী ব্যাংক ১৪৪ কোটি টাকার মধ্যে ৯১ কোটি টাকা গত জানুয়ারিতে জমা দিয়েছে। বাকি ৫৩ কোটি টাকা চলতি মার্চে জমা হবে বলে জানা গেছে।

জানা গেছে, অনেক অভিভাবক অ্যাকাউন্ট ব্যবহার না করায় টাকা পড়ে আছে। আবার অনেকে টাকা তুলতেই আগ্রহী না। কিছু ক্ষেত্রে অভিভাবকের নাম-ঠিকানাও ঠিক নেই। ফলে এ ধরনের জটিলতা তৈরি হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের গাফিলতিরও অভিযোগ রয়েছে।

এ বিষয়ে প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) ইউসুফ আলী বলেন, ‘অনেক টাকা অ্যাকাউন্টে পড়ে আছে। বিষয়টি জানার পর টাকাগুলো রাষ্ট্রীয় কোষাগারে ফেরত নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। রূপালী ব্যাংককে টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার তাগাদা দেওয়া হয়েছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com