1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে ঢাকায় রয়টার্সের প্রতিবেদন: মোজতবা খামেনির মুখমণ্ডল বিকৃত হয়েছে, ‘হারিয়েছেন পা’ চিটাগং শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট ফিনিশিং ব্যর্থতায় জিরোনার বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল রিয়াল মাদ্রিদ বোর্ড ফি আত্মসাৎ, ৯২ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা অনিশ্চিত বিএনপির ৩৬ সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন সাত শতাধিক, আলোচনায় যারা আম কুড়াতে গিয়ে জিওপি নেতার নেতার মারধর, হাসপাতালে দুই শিশু পরীক্ষার হলে এআই দিয়ে উত্তর মিলাতে গিয়ে ধরা চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী

ক্ষমা চেয়েছেন, তবে পদত্যাগ করবেন না নিউ ইয়র্কের গভর্নর ক্যুমো

  • আপডেট টাইম :: রবিবার, ৭ মার্চ, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : যৌন কেলেঙ্কারির ঘটনায় অন্যায়ভাবে কাউকে স্পর্শ করার কথা অস্বীকার করে ক্ষমা চেয়েছেন, কিন্তু এ ইস্যুতে পদত্যাগ না করারও ঘোষণা দিয়েছেন নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু ক্যুমো। বুধবার এ সংক্রান্ত তদন্তেও সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।

অ্যান্ড্রু ক্যুমো দাবি করেন, যারা তার বিরুদ্ধে অভিযোগ করেছেন, তাদের সঙ্গে তার আচরণ ছিল অনিচ্ছাকৃত। তিনি অন্যায়ভাবে কাউকে স্পর্শ করার কথা অস্বীকার করেন। তবে সম্ভাষণ জানানোর সময় কাউকে চুম্বন বা জড়িয়ে ধরার প্রথা মানার কথা তিনি স্বীকার করেছেন।

নিউ ইয়র্কের গভর্নর বলেন, আমি কখনোই অনুচিত পন্থায় কাউকে স্পর্শ করিনি। তবে এখন বুঝতে পারছি যে, আমার আচরণে লোকজন অস্বস্তি বোধ করেছে। এটি অনিচ্ছাকৃত ছিল। আমি সত্যিই আন্তরিকভাবে এর জন্য ক্ষমা চাইছি। বিষয়টি নিয়ে কথা বলতে আমি বিব্রতবোধ করি।

ডেমোক্র্যাটিক পার্টির তারকা গভর্নর অ্যান্ড্রু ক্যুমোর বিরুদ্ধে সম্প্রতি যৌন নির্যাতনের পৃথক অভিযোগ করেন দুই নারী। দ্বিতীয় অভিযোগকারী নারী ২৫ বছরের শার্লট বেনেট জানান, করোনা মহামারির মধ্যেই অফিসে একা পেয়ে তার সঙ্গে যৌন জীবন নিয়ে কথা বলেন গভর্নর। ক্যুমোর কথাবার্তায় এটি পরিষ্কার ছিল যে, তিনি যৌন সম্পর্ক স্থাপন করতে চান।

বিষয়টি নিয়ে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন ক্যুমো। তদন্তের ফলাফল আসার আগে জনগণকে এ নিয়ে কোনও সিদ্ধান্তে না আসার আহ্বান জানিয়েছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com