1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

নালিতাবাড়ীতে ভটভটি চাপায় দুই যাত্রী নিহত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে গরু বোঝাই ভটভটি উল্টে নিচে চাপা পড়ে একই ভটভটিতে থাকা দুই যাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার (৯ মার্চ) সকালে শহরের কালিনগর বাইপাস রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- পার্শ্ববর্তী ঝিনাইগাতি উপজেলার ভালুকা গ্রামের নূর ইসলামের ছেলে আমিনুল ইসলাম (৪০) ও একই গ্রামের নওশের আলীর ছেলে আবু সামা (৪৫)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সোয়া দশটার দিকে নালিতাবাড়ী থেকে একটি গরু কিনে ভটভটিতে করে ঝিনাইগাতি যাচ্ছিল পাইকার আমিনুল ইসলাম ও তার সাথে আসা আবু সামা। পথিমধ্যে কালিনগর বাইপাস এলাকায় পৌছলে মহাসড়কের মাঝে থাকা কালভার্ট অতিক্রম করার সময় কালভার্ট ও রাস্তার মাঝে উচু-নিচু ব্যবধান থাকায় ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় চালক সামান্য আহত হলেও নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই আমিনুল ইসলাম মারা যায়। গুরুতর আহত আবু সামাকে প্রথমে নালিতাবাড়ী ও পরে ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে আবু সামাও মারা যায়। আহত ভটভটি চালক পলাতক রয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com