1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

ছোট ভাইকে কুপিয়ে হত্যার একদিন পর বড় ভাইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট টাইম :: বুধবার, ১০ মার্চ, ২০২১

কলারোয়া (সাতক্ষীরা) : পাটকেল ঘাটার টাগদানন্দকাটি গ্রামে ছোটভাই মুন্তাজ মল্লিক (৩২) কে এলোপাতাড়ী ভাবে কুপিয়ে হত্যার ঘটনার একদিন পর অভিযুক্ত ও মামলার প্রধান আসামী বড় ভাই শাহজাহান মল্লিক (৪৪) এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কলারোয়া থানা পুলিশ।
মঙ্গলবার (৯মার্চ) সকাল ৭টার দিকে কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের খোরদো-বাটরা গ্রামের পরেশ রায় চৌধুরীর আম বাগানের পিত্তিরাজ গাছে গলায় ওড়না পেঁচানো অবস্থার তার ঝুলন্ত লাশ উদ্ধার হয়। নিহত শাহজাহান মল্লিক পাটকেলঘাটা থানার জগদানন্দকাটি গ্রামের আব্দুল মজিদ মল্লিকের ছেলে।
এর আগে রোববার (৭মার্চ) রাত ৯টার দিকে পাটকেলঘাটার জগদানন্দকাটি গ্রামে বড়ভাই শাহজাহান মল্লিক ধারালো দা দিয়ে কুপিয়ে খুন করে তার আপন ছোটভাই মন্তাজ মল্লিক (৩২) কে। এরপর থেকে সে পলাতক ছিলো।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবীর জানান, রোববার রাতে ছোট ভাই মন্তাজ মল্লিককে হত্যার পর থেকে শাজাহান পলাতক ছিলেন। এর একদিন পর মঙ্গলবার সকালে কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের খোরদো-বাটরা গ্রামের একটি আম বাগানের মধ্যে তার ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা থানা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনা স্থান থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা মর্গে পাঠিয়েছে। এবিষয়ে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মোরশেদ জানান, রোববার রাতে ছোট ভাই মনতাজ মল্লিক মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এসময় বড় ভাই শাহজাহান মল্লিকসহ কয়েকজনকে সঙ্গে নিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে জখম করে। পরে তাকে সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেয়ার পথে রাত ১১টার দিকে সে মারা যায়।
তিনি আরো বলেন, তাদের জমাজমি ও মাইক্রো গ্যারেজ এর ব্যবসা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ ছিলো। এ ঘটনায় নিহতের স্ত্রী মারুফা আক্তার প্রিয়া বাদী হয়ে ৩ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। এরপর থেকেই পুলিশ তাকে গ্রেফতার করতে একাধিক স্থানে অভিযান চালায়। মঙ্গলবার সকালে কলারোয়া থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়। এ ঘটনায় কলারোয়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com