1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

নকলায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সদস্যদের সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম :: সোমবার, ১৫ মার্চ, ২০২১

নকলা (শেরপুর) : ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতিসহ নানা অনিয়মের অভিযোগ এনে নিজেদের ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ইউপি সদস্যরা।
রবিবার (১৪ মার্চ) সকালে শেরপুরের নকলা উপজেলার ১নং গণপদ্দি ইউনিয়ন পরিষদপ্রাঙ্গনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। গণপদ্দি ইউপি’র টানা দুইবারের নির্বাচিত চেয়ারম্যান শামছুর রহমান আবুলের বিরুদ্ধে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউপি সদস্য শহিদুল ইসলাম, রফিকুল ইসলাম, ফেরদৌস আহম্মেদ ও সাইফুল ইসলাম।
সংবাদ সম্মেলনে অভিযোগ আনা হয়, চেয়ারম্যান শামছুর রহমান আবুল দীর্ঘ তিন বছর যাবত ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতি করে আসছেন। ইউপি সদস্যদের প্রাপ্য ভিজিডি কার্ড, অতিদরিদ্র কর্মসংস্থান কর্মসূচী, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্ব ভাতা, পুষ্টি ভাতা, রেশন কার্ড, কোভিড-১৯ এর আনুসাঙ্গিক অনুদান, এলজিএসপি’র বরাদ্দ, কাবিখা ও কাবিটা কর্মসূচীসহ বিভিন্ন প্রকল্প ও বরাদ্দ থেকে বঞ্চিত করা হচ্ছে। ভাতাসহ সরকারীভাবে প্রাপ্ত অন্যান্য সুযোগ-সুবিধা একাই খেয়াল-খুশি মতো বণ্টন ও নানা প্রকল্পে বরাদ্দের ক্ষেত্রে চেয়ারম্যান আবুল নিজেই বিল-ভাউচার করে উত্তোলনের পর আত্মসাৎ করছেন।
এদিকে স্থানীয়রা জানান, ইউনিয়ন পরিষদের ভবন থাকার পরও চেয়ারম্যান ভবনে আসেন না। বছরে ২-১ বার তাকে দেখা যায়। নিজ এলাকায় তিনি একটি টিনসেডের ঘর করে সেখানেই পরিষদের সমস্ত কাজ করে থাকেন।
এসব অভিযোগের বিষয়ে ইউপি চেয়ারম্যান শামছুর রহমান আবুলের সাথে মুঠোফোনে যোগাযোগ হলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী সব বণ্টন করে দিয়েছি। আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com