1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

নালিতাবাড়ীর ইজিবাইকচালক হত্যা মামলায় যুবকের কারাদণ্ড

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১

শেরপুর : নালিতাবাড়ী উপজেলার ছাইচাকুড়া গ্রামের এক ইজিবাইক চালক উমর আলীকে অবহেলাজনিত হত্যার দায়ে হাফিজুর নামে এক যুবকের ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে জেলা ও দায়রা জজ মোহাম্মদ আল মামুন এ রায় ঘোষণা করেন। জেলা ও দায়রা আদালতের পিপি এ্যাডভোকেট চন্দন কুমার পাল এ তথ্য নিশ্চিত করেন।
আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ৩১ মার্চ রাত ১০টার দিকে নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও এলাকার রাস্তায় ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ে যাচ্ছিলেন ছাইচাকুড়া গ্রামের উমর আলী। এসময় ইজিবাইক থামিয়ে উঠতে চায় ধোপাকুড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে হাফিজুরসহ কয়েকজন। কিন্তু উমর আলী ভয়ে তাদের গাড়িতে উঠাতে না চাইলে উভয়পক্ষের মধ্যে তর্কাতর্কি ও হাতাহাতি হয়। এতে উমর আলী অসুস্থ হয়ে পড়লে গুরুতর অবস্থায় তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার ছেলে আশরাফুল বাদী হয়ে হাফিজুরসহ ৩ জনের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে একই বছরের ৪ সেপ্টেম্বর হাফিজুরের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন নালিতাবাড়ী থানার তৎকালীন এসআই মোহাম্মদ রুহুল আমিন তালুকদার। বিচারিক পর্যায়ে বাদী, চিকিৎসক ও তদন্ত কর্মকর্তাসহ ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে ঘটনাটি পরিকল্পিত হত্যা না হলেও অবহেলাজনিত মৃত্যু বলে আদালতের কাছে প্রতীয়মান হওয়ায় হাফিজুরকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com